জাগুক প্রাণহীন
১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাহুবল সম্বল,
ছেঁড়ে কম্বল,
বাঁজা মাদল,
সাজা ধরনীতল,
রক্তচক্ষু টলমল,
রণ ক্ষিতি চল।
খুনে জবজব,
খোদার ভব,
অরুণ বরুণ তরুণ দল,
মজলুম শব,
স্বৈরোভব চরণ দল,
তটিনীর বুকে,
অবনীর শোকে,
শোষকের জয়,
শোণিত বয়,
কলকল।
পিপাসিত মজলুম বক্ষ রুক্ষ,
শানিত অটনি চালা সুক্ষ্ম,
তটিনী হোক রুধির দরিয়া,
যাও বীর যাও নাও বাইয়া,
সাম্য শান্তির গান গাহিয়া,
জালিমের মৃত্যু বার্তা নিয়া,
কাঁপুক ধরিত্রী বুক,
বাঁচুক সাবিত্রী,
নাচুক গায়ত্রী,
দক্ষ বীর,
ছুড় তীর,
এফোঁড় ওফোঁড়,
কর ভেদ লক্ষ।
লৌয়ে লালে-লাল,
মায়ের আঁচল।
ওহে যুবান!
জান করে কোরবান,
রণকেলী চল,
পথেপথে কেল্লাফতে,
মৃত্যুরথে
অকুতোভয় আজ হ সামিল,
হবে জয় গড়তে স্বরাজ,
সত্য কর তামিল।
লভুক লয় পাপীষ্ঠ,
লভুক জয় সত্য ন্যায়নিষ্ঠ।
জ্বালাবে পোড়াবে,
পুতুল খেলবে,
কতদিন? জারজ পরাধীন,
লড় এবার লড়,
আবার তুল ঝড়,
নেই কি?গরজ হতে স্বাধীন।
ছুড় তার মৃত্যুবাণ,
গেয়ে জীবনের জয়গান,
জাগুক প্রাণহীন,
ফিরুক প্রাণে প্রাণ-
সীমাহীন।
ছড়ুক সুরভিত সৌরভ,
আকাশে-বাতাসে,
গোর লাশে,
নিঃশ্বাসে-বিশ্বাসে,
ধ্বংস লভুক-
ইবলিস সেলফিস,
বেঈমান বেটা বগবান,
আর ঈশ্বরভব।
গরল হোক সরল,
ধ্বংস লুটাক স্বৈরী দল,
লভুক লয় বিশ্ব মোড়ল।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন
২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর...
...বাকিটুকু পড়ুন
সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন