- কিছু মেয়ে অথবা মহিলা হিজাব পড়েন ধর্মীয় বিশ্বাসের কারণে ।
- কিছু ছেলে অথবা পুরুষও দাঁড়ি রাখেন ধর্মীয় বিশ্বাসে কারণে ।
* মজার কথা হচ্ছে, এই দাঁড়িওয়ালা ছেলেগুলো হিজাবী মেয়ে বিয়ে করতে চাইলেও, সেই হিজাবী মেয়েগুলো কিন্তু কোন দাঁড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চায়না ।
আবার,
- কিছু মেয়ে অথবা মহিলা হিজাব পড়েন ফ্যাশন করে ।
- কিছু ছেলে বা পুরুষও দাঁড়ি রাখেন ফ্যাশন করে ।
* এখানেও মজার কথা হচ্ছে, এই ফ্যাশনেবল হিজাবী মেয়েগুলো ফ্যাশনেবল দাঁড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চাইলেও, সেই ফ্যাশনেবল দাঁড়িওয়ালা ছেলেগুলো কোন ফ্যাশনেবল হিজাবী মেয়েকে বিয়ে করতে চায় না।।
তাহলে সহজেই বুঝা যায় যে এদের "বিশ্বাস" আর "ফ্যাশনের" মধ্যে গণ্ডগোল আছে। কারণ আপনি যদি ধর্মীয় বিশ্বাসের কারণে হিজাব পড়ে থাকেন, তাহলে সেই বিশ্বাসকে সম্মান দেখিয়ে, কেন দাঁড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চান না??? এতেই কি প্রমাণিত হয় না, আপনার বিশ্বাস নিখুঁত নয়??!!
আবার যারা দাড়ি রেখে বা হিজাব পড়ে ফ্যাশন করেন তাদের কথায় না হয় বাদই দেই, কারণ তারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়, মানুষকে সন্তুষ্টি করতে তথা মানুষকে দেখাতে দাঁড়ি রাখেন, হিজাব পড়েন । কিন্তু আপনি তো বিশ্বাসী, তাহলে আপনার বিশ্বাসের এই বৈপরীত্য কেনো??? নিজেকে এই প্রশ্ন একবার জিজ্ঞেস করে দেখবেন কি....
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




