somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিকতা ভয়ংকর ব্যাধি, বিশ্বাস ও পর্যাপ্ত জ্ঞানের অভাবের সংমিশ্রণে রোগটির সঠিক কারণ জানা আসলেই খুব দরকার

১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা কথা কোথায় জানি শুনেছিলাম, মানুষ স্বাভাবিকের চেয়ে একটু বেশি জানলে নাস্তিক হয় আর তার থেকেও বেশি জানলে সৃষ্টিকর্তাভীরু হয় তথা ঈশ্বরভীরু হয় । প্রফেসর স্টিফেন হকিং বর্তমান বিশ্বের অন্যতম সেরা একজন বিজ্ঞানী ও পেশায় বর্তমান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত ও তাত্ত্বিক পদার্থবিদ্যা গবেষণার পরিচালকের দায়িত্ব পালন করছেন ।

তার দেয়া বক্তব্য কোনসময়ই ঈশ্বরতত্ত্বের সাথে সাংঘর্ষিক ছিল না । বরং তাঁর "A Brief History of Time" বইতে এই মহাবিশ্বের সৃষ্টির পেছনে একজন ঈশ্বরের প্রয়োজন থাকার দিকে ইঙ্গিত করেছিলেন । কিন্তু সম্প্রতি প্রকাশিত "The Grand Design" বইতে বলেছেন,

“Because there is a law such as gravity, the universe can and will create itself from nothing. Spontaneous creation is the reason there is something rather than nothing, why the universe exists, why we exist. It is not necessary to invoke God to light the blue touch paper and set the universe going.”

অর্থাৎ এর বাংলা করলে দাড়ায়ঃ
যেহেতু গ্রাভিটি নামক একটা বিষয় রয়েছে, সেহেতু মহাবিশ্ব নিজে নিজেই তৈরি হতে পারে এবং সেটার উৎস কোন কিছুই না । স্বতঃস্ফূর্ত সৃষ্টিসমূহই একমাত্র কারণ যে শূন্য ছাড়া আর কিছুই নেই, এটাই কারণ যে এই মহাবিশ্ব আজও টিকে আছে, আমরা আজও টিকে আছি । ঈশ্বরের মত কোন কিছুই দরকার নেই নীল কোন কাগজে আলো ধরার এবং এই মহাবিশ্ব চালিয়ে নেওয়ার ।



তার মানে প্রফেসর হকিং-এর আগের বক্তব্যের সাথে বর্তমান বক্তব্য সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আজ বাদে কাল আবার নতুন কিছু যে বলবেন না – তার কোনো নিশ্চয়তা নেই। অথচ হালের নাস্তিকরা তড়িঘড়ি করে তাঁর এই বক্তব্যকে "ঈশ্বরের অভ্রান্ত বাণী" ধরে নিয়ে ধর্মীয় বিশ্বাসধারীদের বিশেষ করে মুসলিমদেরকে আক্রমণ করেছে এই বলে যে, মুসলিমরা বিজ্ঞান মানে না ! প্রফেসর হকিং-এর এই বক্তব্য নাকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য ! এমনকি বাংলা নাস্তিকদের কাছে অনেকটাই পীরতুল্য রিচার্ড ডকিন্স তাঁকে সমর্থন দিয়েছেন এভাবে:

“Darwinism kicked God out of biology but physics remained more uncertain. Hawking is now administering the coup de grace.”

অর্থাৎ এর বাংলা করলে দাড়ায়ঃ
ডারউইনিসিম জীববিজ্ঞান থেকে ঈশ্বরতত্ত্বকে প্রথমেই নাকচ করে দিয়েছে কিন্তু পদার্থবিদ্যায় সেই বিষয়টাই অনেকটাই অনিশ্চয়তায় ঘেরা ছিল । হকিং এবার সেখান থেকেও ঈশ্বরতত্ত্বকে বিদায় করেছে ।

অথচ স্টিফেন হকিং নিজেও বিষয়গুলোতে "হয়তো", "হওয়া উচিৎ", "স্বাভাবিক" ইত্যাদি শব্দগুলোর ব্যবহার করেছেন । তাছাড়া কয়েকদিন আগেই পত্রিকায় পড়েছিলাম, তিনি বলছেন, মৃত্যুর পরের স্বর্গ বা নরকের যে ধারণা সেটি নাকি নিতান্তই অমূলক । অর্থাৎ জীবন শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়েই নাকি সবকিছু শেষ । আবার আজ বলছেন, কৃষ্ণগহ্বরে কিছুই হারিয়ে যায় না । কোন জিনিস কৃষ্ণগহ্বরে পড়ে গেলে সেটি নাকি অন্য কোন জায়গায় তথা মহাবিশ্বে গিয়ে পৌঁছায় । আসলেই কতটা ফাউল কথাবার্তা । তিনি নিজেই কোন মহাকাশযানে উঠে এই কথার সত্যতা প্রমাণ করেন না কেন ? আমি ব্যক্তিগতভাবে লোকটাকে বেশ পছন্দ করতাম কিন্তু এই শেষ বয়সে এসে হঠাৎ করে তিনি কেন উল্টাপাল্টা বকা শুরু করলেন, তা আমার মোটেও বোধগম্য হচ্ছে না ।

অনেকেই ভাবতে পারেন, তার নাস্তিকতা বিশ্বাসের কারণেই তার প্রতি আমার ক্ষোভ সৃষ্টি হয়েছে । সত্য কথা বলতে গেলে, সেটা ঠিক । তবে আরও অনেক কারণ রয়েছে । তার মত এত বড় মাপের একজন বিজ্ঞানী কেন এভাবে সাংঘর্ষিক কথাবার্তায় জড়াবেন ? আর তার নতুন এই থিউরিগুলো কি তার নতুন বইয়ের বিক্রি বাড়ানোর কোন কৌশল ? যাই হোক, পুরোপুরি সত্যতা প্রমাণ করা ছাড়া এভাবে এই কথাগুলোকে তথা থিউরিগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ঠ সতর্কতা বজায় রাখতে হবে, সেটা কিন্তু পরিস্কারই ।

খবর সূত্রঃ প্রথম আলো ও বিভিন্ন বিশ্লেষণধর্মী ব্লগ ।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×