somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে এসো রাফসান দি ছোট ভাই

১৭ ই মে, ২০২৪ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাফসানের বাবার ঋণ খেলাপির পোস্ট আমিও শেয়ার করেছি । কথা হলো এমন শত ঋণ খেলাপির কথা আমরা জানি না । ভাইরাল হয় না । হয়েছে মূলতো রাফসানের কারণে । কারণ তার এই যোগ্যতা আছে ।

তার ভিডিও সবাই দেখে । আশা করি ঋণের টাকা পরিশোধ করে সে ফিরে আসবে । যে বয়সে তার সমবয়সী ছেলেরা বিসিএস ক্যাডার হয়ে ৩৫ হাজার টাকা সেলারিকে জীবনের সফলতা ভাবে, সে বয়সে রাফসান দি ছোট ভাই অডি কিনেছে তার ইনকামের টাকায় ।

যেখানে অনেক সোনার ছেলেরা ঘুষ কিংবা অন্যের গলায় চুরি দিয়ে অথবা চরম দুর্নীতির মাধ্যমে মুখে জনগনের সেবক বলে, শোষক বনে গিয়ে অডি কেনার চিন্তা ভাবনা করছে ।

লঘু পাপে গুরু দন্ড দিয়ে এসব প্রতিভাকে আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে এই বাংলাদেশকে কারা রিপ্রেজেট করবে?

রাফসানের পজিশনে যাওয়া একেকটা যুদ্ধ । তারা গতানুগতিক চাকরি অথবা প্রফেশন থেকে অনেকটা নিজের উদ্যোগে কর্মসংস্থান করে নিয়েছে । যেখানে লাখ লাখ শিক্ষিত ছেলে বেকার কিংবা দেশের বোঝা হয়ে আছে ।

ধরেন আমার বাবা সাড়ে তিন কোটি টাকা ঋণ খেলাপি । আমি তো তাকে একটা পাঞ্জাবি গিফট করতে হলে তিনবার মানিব্যাগের দিকে তাকাতে হয় । সেখানে সে তার মা কে অডি দিয়ে সারপ্রাইজড করেছে ।

আরেকটা বেপার কি জানেন? আমরা যারা অনেক প্রতিষ্ঠানের সাথে ডিল্ করি তারা জানি ব্যবসা কতটা কঠিন । তার বাবার এক্সেসোরিজ কোম্পানী আছে আমিও এমন একটি কোম্পানীতে চাকরি করি । গত সপ্তাহে আল আমিন গার্মেন্টসের এমডি শাহীন সাহেবের কাছ থেকে আমার কোম্পানীর দেড় বছর আগের পাওনা দশ লাখ টাকা তা ও দশ মাসে এক লাখ করে দিবে মর্মে চেক্ নিয়ে এসেছি । বিনিময়ে মামলা করবো না/

একজন মালিক হয়ে উনি আমাকে বারবার বলতেছিলেন । আমি মালিক হলেও একজন অসহায় । কারণ আমি গার্মেন্টস ব্যবসায় টিকে থাকতে পারছি না । সবাই পারে না ।

রাফসান একটা কথা বলেছে । করোনার সময় তাদের গাড়িটি বিক্রী করে দিতে হয়েছে । হয়তো সেই আবেগ থেকে একটি গাড়ি বাবা মাকে দেওয়া তার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ।

জিন্স এক্সপ্রেস নামে সাগরিকাত্ একটি কোম্পানীতে আমি কিছু টাকার ব্যবসা করেছিলাম যেই সম্পত্তি এখন এক্সিম ব্যাংকে নিয়ে নিয়েছে । সেই গার্মেন্টেসের এক্সিকিউটিভ ডিরেক্টর শেষে আমাকে বলেছিলো, তোমার টাকা দিতে পারিনি । ক্ষমা করে দিও ।

ব্যবসা অনেক কঠিন । মাঝে মাঝে এমন হয় । কিংবা অনেকে ব্যাংকের টাকা মেরে দেওয়ার নেশা থাকে । এমন নেশা টাইপ না হলে তোমার পরিবার এবং তুমি ফিরে এসো কিংবা আসবে বলে বিশ্বাস করি । আপাতত সদ্য মুক্তি পাওয়া একটা মুভি দেখো । রিস্টার্ট । জীবনে যদি হাজার বার এমন সিচুয়েশন আসে, নতুন করে সৃষ্টি করার মানসিকতা ই সফলতা ।

আর একটা কথা, আমিও কেডিএস এক্সেসোরিজের একজন মার্কেটিং । ফিরে এসে পোস্ট খালি হলে আমাকে নিও । সিভিতে ৯ বছরের কামলা ট্যাগ আছে ।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

×