দিলিপ স্যারের কাছে কোচিং এ গিয়েছিলাম আজকে উত্তরা , বিশ্ব ইজতামা ফেরত মানুষের ভীরের পাশ দিয়ে একটা পর্যায়ে হেঁটে স্যারের বাসা পর্যন্ত পৌছুলাম । খুব ভালো লাগছিল, এতো মুসলমান শান্তির ধর্ম ইসলামের ঝাণ্ডার নিচে জামায়াতে ধর্ম পালন করছে, মনে মনে প্রতিজ্ঞা করলাম, ইনশাল্লাহ সামনের বছর আমিও বিশ্ব ইজতেমায় আমার মুসলিম ভাইদের সাথে শরিক হবো । ইজতেমা পরবর্তী সম্ভাব্য ভীরের ভয়েই মনে হয় আজ দিলিপ স্যারের ওখানে গতানুগতিক ভিড় কম ছিল । স্যার তাই পড়ার ফাঁকে ফাঁকে অনেক গল্প করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। একটা গল্প শোনালেন - ওনার মেয়ে স্কলাসটিকা নামক একটি নামিদামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। এক ক্লাসে টিচার জিজ্ঞাসা করেছে, তোমরা কে কে পাকিস্তান সাপোর্ট করো আর কে কে ইন্ডিয়া ? ৩/৪ জন ভারতের আর বাকিরা পাকিস্তানের কথা বলল। টিচার চলে যেতেই পাকিস্তানের পক্ষাবলম্বন কারীরা ঝাঁপিয়ে পড়ল ওই ৩/৪ জনের উপর। স্যারের মেয়ে হিন্দু, স্যার জিজ্ঞাসা করতে তার বুদ্ধিদিপ্ত উত্তর " মাথা খারাপ! আমি কোনদিকে হাত তুলি নাই, চুপ চাপ ছিলাম" , স্যার মেয়েকে কি বলবেন? স্যার বললেন, তারা বাংলাদেশী হিন্দুরা বাস্তবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হন বাংলাদেশে, তারা সবসময় ভয়ে থাকেন। বৌদ্ধ রা বাংলাদেশের মোট জনসংখ্যার ৬ %। অরাই যদি নিরাপত্তাহিনতায় ভুগে, এতো চুপচাপ থেকেও নির্যাতনের স্বীকার হয়, তারা তো ভয় পাবেনই । ইসলাম শান্তির ধর্ম - ইসলাম অর্থ শান্তি। আমাদের রাসুল হযরত মুহাম্মাদ (সা ঃ ) এর শিক্ষা , পবিত্র কুরআনের শিক্ষা আমরা যেন ভুলে না যাই। জন্মগত ভাবে মুসলমান বলেই আমাদের সাত-খুন মাফ এই ভুল ধারনা কেউ যেন না করি, আখিরাতে সবাইকেই বিচারের সম্মুখীন হতে হবে এটা মনে রাখি সবসময়। আল্লাহ আমাদের সহায় হউন ।
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।