somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি-৩

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন পত্রিকায় দেখলাম ডাঃ সাজিয়া আফরিন ইভার হত্যাকাণ্ডের খবর , একটা দীর্ঘ শ্বাস ফেলেছিলাম। ভেবেছিলাম আর সব এই ধরনের অপরাধগুলোর মতই কয়দিন পরেই ধামাচাপা পড়ে যাবে এই ঘটনাটি। ব্র্যাকের মতো শক্তিশালী একটা এন জি ও তাদের একজন খণ্ডকালীন চিকিৎসকের হত্যাকাণ্ডে নিজেদের অবহেলার দায় তো এড়াতে চাইবেই, এবং সব ধরনের মিডিয়াকে প্রভাবিত করবে যাতে এই ব্যাপারে আর কোন খবর/ ফলো আপ না আসে । হয়েছেও তাই , দুর্ভাগ্যজনক ভাবে সব ধরনের মিডিয়া অবহেলা দেখিয়েছে। ভাবলাম, নিজের বিবেককে কি জবাব দিবো যদি শুধু ঘরে বসে থেকে ফেসবুকে নিন্দা জানিয়ে দায়সারা ভাবে ব্যাপারটাকে এড়িয়ে যাই? সাহস পেলাম আমার কাছের কিছু মানুষের কাছ থেকে Bhai Sakib Tawhidul Hasan Auntu ,উৎসাহিত হলাম Naila Rahman ,Shahana Shanu ,Hafsa Siddika Imam আপুদের কাছ থেকে। রাজপথে নেমে দেখি শানু আপা শুরু করে দিয়েছেন প্রতিবাদ (খুব অল্প কিছু মানুষ সাথে নিয়ে হলেও) । আয়োজনের প্রস্তুতি নিলাম ১৮ই জানুয়ারী মৌন মিছিল আর মানব-বন্ধনের। ৬০-৭০ জন প্রতিবাদী মানুষ আমরা সেদিন ছিলাম মৌন-মিছিল আর মানব-বন্ধনে।সংখ্যার হিসেবে হয়তো খুবই নগন্য, কিন্তু তারই ধারাবাহিকতায় ১লা ফেব্রুয়ারীর প্রেস কনফেরেন্স যার আয়োজক প্রধানত ছিল Justice for Dr. Sajia Afrin Eva- Facebook Group ( শানু আপা, নায়লা আপা, ইকবাল ভাই এবং অন্যান্যরা) BYPF,চিকিৎসক সমাচার,মেয়ে এবং সাথে আরও কিছু সংগঠন। যদিও এখানেও মিডিয়ার অবহেলা।কে জানে, হয়তো আমরাই পরোক্ষ ভাবে এর জন্য দায়ী , আবার হয়তবা না। যাইহোক, আজ সিলেটে হয়েছে সবচাইতে বড় এবং জোরালো প্রতিবাদ সমাবেশ ইভা আপুর হত্যাকাণ্ডের বিচার ও আরও কিছু যৌক্তিক দাবিতে মানব-বন্ধন সিলেট শহীদ মিনারের সামনে। আমার দুর্ভাগ্য যে অনিবার্য কারনবশত আমি তাতে অংশ নিতে পারিনি। Ehsan Syed Ahmad Moosa ভাইকে আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি সাথে থাকতে না পারার জন্য ।যাইহোক , আমার এত কথার প্রধান উদ্দেশ্য একটা ব্যাপার আমি খেয়াল করছি, বিন্দু বিন্দু জল মিলে যেমন সিন্ধু হয়, তেমনি দিন দিন আমাদের প্রতিবাদী কণ্ঠ জোরালো হচ্ছে ,রাজপথে নেমে আসা প্রতিবাদী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। Credit আমি একা কাউকে দিচ্ছিনা কারন নানা সমস্যা সত্ত্বেও অনেকেই এ ব্যাপারে মানুষকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন।Credit আমি দিচ্ছি প্রতিবাদী মানুষগুলোর বিবেকবোধের ।পরম করুনাময় আল্লাহতাআলা যেন ইভা আপুকে বেহেস্ত নসিব করেন এবং উনার শোকসন্তপ্ত পরিবারকে তাকে হারানোর এই শোক সহ্য করার ক্ষমতা দেন এই কামনা করছি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×