রঙ লেগেছে, বদলে গেছে সুদূর চারিদিক
যাচ্ছে সবে জয়োৎসবে, বরণ করে নিক।
নীল আকাশে তারই আশে-উড়ছে যে সব আশা
সকাল বেলায় মেঘের ভেলায় নামছে ভালোবাসা।
দূর গগণে, হিম পবনে, রামধনুরই রঙে
রঙের ঝিলিক দিচ্ছে যে ঠিক-পিছলে পড়ার ঢঙে।
ঐতো দেখি রঙিন পাখি ছড়ায় খুশির রেণু
মনকে সাজায়, মনযে বাজায় প্রেম পিয়াসী বেণু।
ইচ্ছে করে জীবন ভরে সুর তুলে যাই মনে
তাকিয়ে থাকি-যত্নে রাখি মণিকোঠার কোণে
এমন রঙিন এমনই দিন হয়তো আর জীবনে
আসবে না যে, জীবন সাজে ভালো লাগার ক্ষণে।
পাঠটীকাঃ
এই কবিতাটি ১৯৯৫ সালে লিখা। কৈশোরে ছন্দ নিয়ে খেলতে ভালোবাসতাম। কবিতার চতুর্থ মাত্রায় এবং অষ্টম মাত্রায় অন্ত্যমিল রেখেছিলাম। সেই সাথে জোড়া লাইন শেষে অন্ত্যমিল। কৈশোরে কোন এক শরতের সকালে নদীর পারে বসে মাথায় এসে গিয়েছিলো "তাকিয়ে থাকি-যত্নে রাখি মণিকোঠার কোণে"-এই লাইনটি। তাকে জায়গা করে দিতেই বাকি লাইনগুলোর অবতারণা। কবিতাটি ছাপা হয়েছিলো ১৯৯৮ সালে ভোরের কাগজ পত্রিকার সাহিত্য পাতায় (আংশিক) এবং নটরডেম কলেজের ব্লু এন্ড গোল্ড-১৯৯৯ সংখ্যায়। ভোরের কাগজ পত্রিকায় শ্রদ্ধেয় বিপ্রদাশ বড়ুয়া অনেক যত্ন করে একটা ভূমিকা লিখেছিলেন কবিতাটির।
এতদিন পরে কি মনে করে ব্লগে দিলাম-নিজেও জানিনা।
=========================
ছবিঃ আন্তর্জাল।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।