গভীর রাত্রে নিঝুম বন-ভুমি,
ঝিঁ ঝিঁ পোকার একটানা ঝিঁ ঝিঁ শব্দ,
পাতার ফাঁকে জোনাকির মিটিমিটি আলো,
শুকনো পাতার উপর দিয়ে সরীসৃপের
সরসর শব্দে চলে যাওয়া।
দূরে হুতোম পেচাঁর হুতোম ডাক
আর মহুয়ার গন্ধযুক্ত এক ঝাপটা বাতাস।
মাথার উপর থেকে ঠিকরে পড়া চন্দ্রালোক
দূর-দিগন্তে নীল ব্যাকগ্রাউন্ডে তারকা খচিত পটভূমি
এমনি সময় নিঝুম অরণ্যে তুমি আর আমি
চলনা দু'জনে হারিয়ে যাই ঐ দুর অজানায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


