শুভ সকাল। কেমন আছেন ভাইয়া এবং আপুরা? আমি খুব সমস্যায় পড়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। ব্লগে সবাই ভাই বোন বা বন্ধুর মতো। এখানে কেউ সমস্যায় পড়লে অন্যসকল ব্লগারগন তার সেই সমস্যার সমাধান করতে সচেষ্ট হয়।
আমি তেমনি এক সমস্যায় পড়েছি। সমস্যাটা আমার না, আমার এক বন্ধুর। সে প্রবাসে থাকে, গত কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছিলো। তার ছুটি ছিলো ৪৫ দিন যা কোরবানী ঈদের পরের দিন শেষ হয়ে যায়। তাই সে ঈদের ২দিন পর চলে যেতে চেয়েছিলো। কিন্তু হঠাত করে মা অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতাল ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে করতে কেটে যায় আরও কিছু দিন। ফলে তিনি ১৩ই নভেম্বর প্রবাসে পৌছান। এদিকে ছুটি বর্হিভূত এক্সট্রা ১৫ থাকার জন্য কোম্পানি জরিমানা করেছে প্রায় ১৮০০০.০০ টাকা। একজন প্রবাসী তার শ্রমের বিনিময়ে পাওয়া ১৮০০০.০০ টাকা এখন জরিমানা দিবে শুধুমাত্র তার মায়ের অসুস্থ্যতার সময় পাশে থাকার জন্য। সে বসের সাথে মায়ের অসুস্থতার ব্যাপারে আলাপ করেছে; বস বলেছে তুমি যদি তোমার মায়ের চিকিতসার একটা মেডিক্যাল সার্টিফিকেটের ফটোকপি এনে আমাকে দাও তাহলে আমি তোমার জন্য সুপারিশ করবো। আমাদের দেশে তো ডাক্তারগন রোগীকে মেডিক্যাল সার্টিফিকেট দেয় না, দেয় প্রেসক্রিপশন। ওখানে লাগবে একজন ডাক্তারের নিজস্ব বা হাসপাতালের বা ডায়গনস্টিক সেন্টারের প্যাডে রোগীর সমস্যা কিছু লিখে সেখানে সেই প্রবাসীর নাম ব্যবহার করে উল্লেখ করতে হবে যে তিনি এই রোগীর পাশে দেখাশোনার দায়িত্বে ছিলেন, তাই প্রবাসে ফিরে আসতে পারেন নি। শুধুমাত্র এই টুকু বাচিয়ে দিতে পারে একজনের সারা মাসের ঘাম বেচা, রক্ত পানি করে পরিশ্রম করা টাকা।
যদি কোন ডাক্তার বা হবু ডাক্তার এই কাজটা করে দিতেন তাহলে উক্ত লোকের কিছুটা উপকার হতো। দেশ পেতো সামান্য কিছু বৈদেশিক মুদ্রা। যদি কেউ আগ্রহী হন প্লিজ প্লিজ প্লিজ আমাকে মেইল করেন আমি নাম, এড্রেস যা কিছু লাগবে সব দেবো।
দয়া করে এড়িয়ে যাবেন না। আমাকে মেইল করতে হলেঃ [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


