আমাদের প্রানপ্রিয় সেনাবাহিনীর জনৈক প্রানাধিক প্রিয় ব্রিগেডিয়ার সাহেব, বনানী রেলক্রসিং ওভারপাসকে ফ্লাইওভার হিসেবে চিন্নিত করে আনন্দের অতিসজ্যে ঘোষণা দিয়েছেন যে উনারা ২/৩ টা পদ্মা সেতুও বানাতে সক্ষম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কারিগরী দক্ষতা দিনে দিনে আরোও উন্নত করুন। তবে জেনারেল মহোদয়ের কাছে ছোট একটি বেয়াদবি করতে চাই। জনাব, এই দুনিয়ার কোথাও কোনো ফ্লাইওভার কিংবা ওভারপাসের মুখে স্পিডব্রেকার থাকে না, উপরে ও নিচে সমমুখী ট্রাফিক থাকে না। আজকে সকালের কাগজে দেখলাম আমাদের মহান সেনাবাহিনীর প্রকৌশল কোর সময়মত মেঘনা গোমতি সেতুর সংস্কারকাজ শুরু করতে পারেনি যানজটের কারণে। জনাব, আপনারা কিঞ্চিত একটি কারিগরী ত্রুটি করে ফেলেছেন। যে কোনো সড়ক বা সেতুর সংস্কার কাজের আগে ডাইভারশন সেটআপ করতে হয় তাও ৬-৭ ঘন্টা আগে থেকে। জনাব টিভি ক্যামেরার সামনে "৩-৪ টা পদ্মা সেতু বানানো কোনো ব্যাপার না" বলে রণহুঙ্কার না ছেড়ে এইসব ছোটোখাটো বিষয়ে কিছু কারিগরী জ্ঞান আরোহন করলে মনে হয় ভালো হয়। জনাব, মনেপ্রাণে চাই আপনারা পদ্মা সেতুর মত প্রজেক্ট করুন এবং দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় করুন। কিন্তু জনাব, তার আগে কিন্তু নদী শাসন করা জরুরি। এটিও কিন্তু একটি কারিগরী ব্যাপার, আশা করি আপনার জানা আছে নিশ্চই। আপনাকে জ্ঞান দেবার ধৃষ্টতা দেখাবার জন্য সত্যিই আমি দুঃখিত। কি আর করবো বলুন? "হালচাষ করতে যে বলদ লাগে, বানর দিয়ে কি আর হালচাষ হয়!!!!"
আলোচিত ব্লগ
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন
শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।