somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারকাটা

১২ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুব আগ্রহ করে অপেক্ষা করেছিলাম এইবার ঈদে NTV তে মুস্তফা কামাল রাজ এর ছায়াছবি "তারকাটা" দেখবো। তিন দিন আগে থেকে আমার স্কাই বক্সে রেকর্ড দিয়ে রেখেছিলাম, কারণ যে সময় ছবিটি দেখাবে তখন থাকব অফিসে। আগ্রহের আরেকটি কারণ ছিলো মুস্তফা কামাল রাজ এর নির্মানশৈলী। কারণ আমার ধারণা রাজ হচ্ছেন এই প্রজন্মের একজন অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা। তাই তার ছবি দেখার জন্য ছিলো আলাদা একটি আকর্ষণ।


আজ ছিলো ছুটির দিন। তাই সারাদিন সবধরনের সাংসারিক কাজকর্ম শেষ করে, এমনকি সন্ধ্যা একটি ফ্রেন্ডস গেটটুগেদারও বাতিল করে দিয়ে গিন্নি আর বাচ্চা-কাচ্চা নিয়ে বসে গেলাম ছিনেমাটি দেখতে। উচ্চাশা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে ফেসবুকেও ছবিটির নাম ট্যাগ করে একটি স্টেটাসও দিয়ে দিলাম।


কিন্তু প্রথম দৃশ্য দেখেই খেলাম এক ধাক্কা। নায়ক আরেফিন শুভর এন্ট্রি এক বিশাল রড কাটার হাতুড়ি হাতে, তারপর একটি খুন। দেখে মনে হলো এটা রাজ এর কোনো ছবি নয়, বরং একটি বস্তা পঁচা হিন্দি ছবি। তারপর খড়ার উপর মড়ার ঘা OFCOM এর কাটাকাটি। কোন্টিনিউইটির পুরাই বারোটা। তাও যতটুকু বুঝলাম ছবিটির কাহিনী অনেক আগেই ধরাশায়ী হয়েছে। অনেক কষ্ট করে ছবিটি পুরা দেখে আমার মত এক অধম দর্শকের ধারণা হচ্ছে, জনাব মুস্তফা কামাল রাজ মনে হয় ইদানিং বস্তা পঁচা হিন্দি ছবির সাথে সাথে তেলেগু ছবি দেখাও শুরু করেছেন এবং এর দ্বারা উনি যথেষ্ট পরিমানে প্রভাবিতও। কারণ এই পোড়ার ফেসবুকের কল্যানে বন্ধুদের শেয়ার দেয়া কিছু তেলেগু ছবির উদ্ভট কাটপিসের সাথেও দেখি রাজ ভাইয়ের "তারকাটা"র যথেষ্ঠ মিল!!!!


আসলে আমাদের চলচিত্রের মনে হয় আর কোনদিনই স্বকীয়তা আসবে না। মাঝে মাঝে মুস্তফা কামাল রাজ অথবা ইফতেখার আহমেদ ফাহমির মত উজ্জ্বল নক্ষত্ররা আসবেন এবং কালের পরিক্রমায় খুব তাড়াতাড়ি ব্যবসায়িক লাভ গুনতে গিয়ে নকলবাজির নর্দমায় পতিত হবেন। আমরা সাধারণ দর্শকরা কিছুদিন মাতামাতি করবো তারপর আবার ফুটো বেলুনের মত চুপসে যাবো। কয়েকদিন পরে হয়ত দেখবো "শুনতে কি পাও" এর মত অসাধারণ একটি শর্টফিল্ম এর নির্মাতা, আমার এককালের সতীর্থ, সায়মন ভাইও কোনো বস্তা পঁচা হিন্দি ছবির কাটপিস বানানো শুরু করেছেন । কিছুই বদলাবে না।


ঐযে কথায় আছে না, কুত্তার পেটে ঘি সহ্য হয় না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×