somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিটিয়ে মানুষ মারার জাস্টিফিকেশন!

২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এদেশে অনেক কিছুই সম্ভব।বর্তমান এলোমেলো সয়য়ে যা সম্ভব না বলে মনে করতাম তাও সম্ভব হতে দেখেছি।তবে মানুষকে কয়েক ঘন্টা ধরে পিটিয়ে মারাকে ইনিয়েবিনিয়ে জাস্টিফাই করা যায় এটা ভাবিনি।তাও মেরেছে কারা?
একদল শিক্ষার্থী। যাদের শিক্ষাঙ্গন আলোকিত করে রাখার কথা।তারপর আলোর দ্বীপ নিয়ে বের হয়ে যাওয়ার কথা দেশটাকে আলোকিত করতে।সেই শিক্ষার্থীরাই এখন মানুষকে ধীরেধীরে সময় নিয়ে পিটিয়ে মারে!মাঝখানে বসিয়ে ভাত খাওয়ায়।তারপর আবারও মারে!

যে সকল অনুজ তাদের অগ্রজকে ছাত্র অবস্থায় দেখে নি তারা তাকে পিটিয়ে মারে অবলীলায়! মারে আর ভিডিও করে।সেই ভিডিও ছড়িয়ে দিতে বুক কাঁপেনা তাদের।অগ্রজ রাজনীতি করতো তাই তাকে মেরে ফেলাটা দোষের না।এদেশে কুকুর বিড়াল বন্য প্রানী পিটিয়ে মারলেও আইনের আওতায় আসতে হয় আজকাল। তবে মানুষ মারাটা মনেহয় জায়েজ!
সন্ত্রাসীরা যখন মানুষ মারে তখন বুকে এতটা ধাক্কা লাগে না,কারন তারা মনুষ্যত্ব বহু আগেই বিকিয়ে দিয়েছে।তাদের বাবা নেই,মা নেই,বন্ধু নেই।খুনের ট্রেনিং তাদের নেয়া আছে,বুকে পাষাণ বাঁধা আছে।তার পক্ষে ক্রাইম করা কঠিন নয় কিন্ত সাধারণ ঘরের সাধারণ ছেলেরা কিভাবে এসব করে?তাও এত ধীরেধীরে সময় নিয়ে,ঠান্ডা মাথায়?

আর আমাদের মত মানুষেরা কিভাবে এসবকে জাস্টিফাই করে?যে দেশে ঠান্ডা মাথার খুনকে ক্রাইম বলে মনে করা হয়না সেদেশের ভবিষ্যত বলে কিছু আছে কিনা বুঝতে পারিনা।

তফাজ্জল লোকটার তৃপ্তি করে ভাত খাওয়ার দৃশ্যটা সহ্য হচ্ছে না।
ঘুমাতে গেলে চোখে ভাসছে।স্থির হতে পারছি না।চারপাশে এত পিশাচ নিয়ে কিভাবে আমরা বেঁচে আছি?
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
২০টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

না ফেরার দেশে চলে গেলেন আমার দাদা

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৮



ঘড়িতে তখন সন্ধ্যা ৭টা ৫৪ মিনিট । চারিদিকে এশার নামাজের আজান শেষ হয়েছে । বাড়ির পুরুষরা সব মসজিদের দিকে ছুটে যাচ্ছে । কিন্তু একজন পুরুষ এইখানে শুয়ে আছেন । পুরুষটি... ...বাকিটুকু পড়ুন

×