দেখেছ কি- ওই দিকে আর্তনাদ করে
কত শত রোগীর দল,
আশাভুক্ সব নিশাচর স্বজনরা করে
বাচানোর জন্য কী কোলাহল!
সকলের বুক থরথরি কাপে
মৃত্যুর কি তান্ডব লীলা,
দূষিত দুর্গন্ধে ঘেমে ওঠেছে সবাই
বেরিয়ে পড়ছে যা হয়েছে গিলা!
যমদূতের আগমনি বার্তা পৌছে যায়
যাদের কানে কানে,
সবকিছু ফেলে অবশেষে তীর্থের জন্যে
যেতে হয় মৃত্যুস্নানে!
ডাক্তার ও নার্স আছে যে যার মত
আপন কাজে ব্যস্ত,
স্যালাইন,ঔষদ আইভি তে যাচ্ছে না ত
স্বজনদের নয়ন সলিলে সিক্ত!
কেউ ত স্বেচ্ছায় থাকে না হাসপাতালের
এ বিভীষিকাময় ওয়ার্ডে,
যমদূতের হাত হতে রক্ষা পেতে অবশেষে
নাম লিখাতে হয় ভর্তির কার্ডে!
সূর্যের উদয়াচল হতে অস্তাচল এবং
অস্তাচল হতে উদয়াচল পর্যন্ত,
কত রোগী চলে যায়,কত রোগী যে আসে
তার নাই কোন অন্ত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


