somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্পর্কের এদিক সেদিক

২২ শে জুন, ২০১৬ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




### পৃথিবীতে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কোন সম্পর্ক নেই । প্রায়ই আমরা নিত্যনতুন সম্পর্কে জড়িয়ে এ পড়ি । সময়ের দোলাচোলে অনেক সম্পর্ক আবার ভেঙ্গেও যায়। ভাঙ্গা গড়ার এই বহমান স্রোতে ভেসে কিছু সম্পর্ক আমাদের হাসায় আবার কিছু বা কাঁদায়। কখনওবা সম্পর্কের টানে আমরা পা বাড়াই অচেনা পথে আবার কখনওবা নিজের স্বত্তাকেই হারিয়ে ফেলি অন্যের মাঝে । সম্পর্ক তা যেমনই হোক না কেন এটিকে টিকে রাখার জন্য বা উত্তরোত্তর উন্নয়নের জন্য চারটি বিষয় মূল ভূমিকা পালন করে । ক্ষুদ্র মস্তিস্ক উদ্ভুত সেইসব বিষয়ে কিছু কথা লিখতেই আজকের এই প্রয়াস ............... তবে তার আগে কিছু পুস্তকে বিদ্যা অর্জন করা যাক ................

১৮২৮ সাল থেকে প্রকাশিত জনপ্রিয় Merriam-Webster Dictionary সম্পর্ক বা Relationship এর সংায় লিখেছে ,
# the way in which two or more people, groups, countries, etc., talk to, behave toward, and deal with each other

: a romantic or sexual friendship between two people

Cambridge Dictionary বলছে ,
# A relationship is a close romantic friendship between two people

এবার আসল কথায় আসা যাক , সম্পর্কের মূল চারটি বিষয়ের প্রথমটি হল বিশ্বাস ,
- আপনি যে মানুষটির সাথে সম্পর্ক করতে চান তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে , বা এভাবেও বলা যায় যে আপনি যাকে বিশ্বাস করেন তার সাথেই আপনি সম্পর্ক করতে চান । কখনওবা কেবল বিশ্বাসের কারণেই একটি সম্পর্ক গড়ে উঠে এবং টিকে থাকে ।



দ্বিতীয়টি হল শেয়ারিং ,
- আপনি যাকে বিশ্বাস করেন তার সাথে শেয়ারিং করুন আপনার ভাল লাগা ,খারাপ লাগা সবই । এক কথায় পরস্পরকে জানা ; এবং এখানেই আপনার বিশ্বাসের প্রথম প্রয়োগ ঘটবে ।

তৃতীয়টি হল বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং,
- এবার দুজনের শেয়ার করা বিষয় গুলোকে দুজনের বুঝতে হবে অন্তত এতটুকু যে কার কি ভাল লাগে বা লাগে না আর এটিই বর্তমান সময়ের Burning question ।

চতুর্থটি হল বিসর্জন বা স্যাক্রিফাইস,
- Sacrifice এর অভাবেই বেশীর ভাগ সম্পর্ক ভেঙ্গে যায় । আজকালকার সম্পর্কের ক্ষেত্রে অবশ্য Sacrifice ধূমকেতুর ন্যায় কদাচিৎ
প্রতীয়মান হয় ।

ইতিতে , হুমায়ূন আহমেদের ভাষায় পৃথিবীর শ্রেষ্ট উপহার হচ্ছে ভালবাসা আর সেই ভালবাসায় বেঁচে থাকুক পৃথিবীর ভাল সম্পর্ক গুলো ........
#HR_1224
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ রাত ৯:৩১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×