somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা ব্রেক আপ এন্ড ডাউন

০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখনকার সময়ে মানুষের সবচেয়ে আক্ষেপ - অভিযোগের বিষয় হল একা দোকা ,
আই মিন সিঙ্গেল ডাবল । ছোট বেলায় দেখেছি প্রেম ভালবাসা গুলোতে ম্যাচুরিটির একটা বিশাল
প্রভাব থাকত , পরিবার , সমাজ অনেক কিছু চিন্তা করেই তখনকার ভালবাসা গুলো গড়ে উঠত , অবশ্য
এটাও ঠিক যে আজকের দিনের মত ৩৩ পয়সা মিনিট কথা বলার সুযোগ তখন আকাশ কুসুম কল্পনা ছিল মাত্র ।

যা হোক কয়েকটা ঘটনা এই মুহুর্তে খুব মনে পড়ছে ,
# আমি তখন বগুড়া জিলা স্কুলে পড়ি ,
ঘনিষ্ট এক বন্ধুর রিলেশন হল পাশের ভি এম ( গভ. গার্লস হাই স্কুল ) স্কুলের এক মেয়ের সাথে ।
খুব অল্প সময়ের মধ্যেই এই জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করল । আমি নিজেও ভাবতাম
এরা সফল কারণ ওদের পরিবার
ও বিষয়টা মেনে নিয়ে ছিল , এবং একটা সুন্দর সমাপ্তির দিকেই এগোচ্ছিল সবকিছু ।
স্কুল কলেজের গন্ডি পেরিয়ে ছেলেটি ভর্তি হল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে
আর মেয়েটি একটি নামকরা প্রাইভেট মেডিকেল কলেজে । এবার সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার পালা
কিন্ত বিধি বাম কয়েকদিন আগে শুনতে পেলাম তাদের ব্রেক আপ হয়ে গেছে, প্রায় ছয় বছরের ও বেশী সময় তাদের
এই রিলেশন টিকে ছিল । পরে অবশ্য জেনেছি যে মেয়েটি ঐ মেডিকেলেরই এক সিনিয়র ভাইয়ের সাথে এঙ্গেজড ।

# আমার আরেকজন ফ্রেন্ড , সে পড়ছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ,
গেম পাগল আমার সেই বন্ধুটি ফেসবুকের কল্যাণে হঠাৎ জড়িয়ে পড়ল রিলেশনে । যা হোক এবার বন্ধু
আমার সব কাজ ফেলে মোবাইল নিয়ে সাধনা শুরু করে দিল , ক্লাস পড়াশোনা সব ধূমকেতুর ন্যায় বিদায় নিল।
ফলাফল স্বরূপ সেমিষ্টার ফাইনাল পরীক্ষায় পেল ডাব্বা , অবশ্য প্রাপ্তির তখনও অনেক কিছু বাকী ছিল ,
কিছুদিনের মধ্যেই মেয়েটিও তার পাওনা বুঝিয়ে দিল , বন্ধুটি তখন ভীষন অসহায় ,
এরপর জানা গেল মেয়েটির মাল্টিপল পার্টনার রয়েছে , তারপর বাকীটা ইতিহাস ...............



আমি জানি এরকম অনেক উদাহরণ আপনাদের কাছেও আছে ।
রিলেশনের সফলতা বা বিফলতার তর্কে আমি যাব
নাহ শুধু এতটুকুই বলতে চাই রিলেশন নামক যে ফ্যাশন
আমাদের সমাজে শুরু হয়েছে তা কি আদৌ আমাদের জন্য
ভাল কিছু বয়ে নিয়ে আনছে ? অন্তত সমসাময়িক ঘটনা পরিপ্রক্ষিত আমাদের
ভাল কিছুর দিকে ইঙ্গিত করছে না ।
কিছু পরিসংখ্যান দেখা যাক -

#ইউএনউইমেন-এর এক জরিপের তথ্যমতে, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অন্তত ৮৭% ছাত্রী কোনো না কোনো ভাবে যৌন হয়রানির শিকার হন। যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি কামরুল হাসান মজুমদারকে শাস্তিস্বরূপ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ২০১৫ সালে। গত চার বছরে কেবল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্ধশতাধিক যৌন হয়রানির অভিযোগ দায়ের হয়েছে।উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির উচ্চ হার



#জাতিসঙ্ঘের তথ্য মতে, বিশ্বের ৩৫ শতাংশ নারী নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশের ৮৭ শতাংশ বিবাহিত নারীই আপন গৃহে নির্যাতনের শিকার হচ্ছেন। এর মধ্যে ৬৫ শতাংশ শারীরিক নির্যাতন, ৬ শতাংশ যৌন নির্যাতন, ৮২ শতাংশ মানসিক ও ৫৩ শতাংশ অর্থনৈতিক নির্যাতনের শিকার। - See more at: Click This Link

#যৌন হয়রানির ঘটনা সবচেয়ে বেশি দেখা যায় সাহারা অধ্যুষিত আফ্রিকা মহাদেশে৷ এখানকার মধ্যাঞ্চলে ২১ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকায় ১৭.৪ শতাংশ যৌন হয়রানির ঘটনা ঘটে৷ তবে আফ্রিকার এই হারে আমরা বিস্মিত না হলেও উন্নত দেশ, যেমন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেরে পরিসংখ্যান আমাদের চমকে দেবে ৷ সেখানে নারীদের প্রতি যৌন হয়রানির হার ১৬.৪ শতাংশ৷ DW.COM |

#এমনকি পুলিশ প্রশাসনের কাছেও নিরাপদ নয় নারী ,
Click This Link



তবে এত সবের সমাধান বেশির ভাগ ক্ষেত্রেই আইনের ছকেই সীমাবদ্ধ থাকছে।
নৈতিকতার অবক্ষয় , সাংস্কৃতিক আগ্রাসন , ধর্মীয় অপব্যাখ্যা সামগ্রিক পরিবেশকে করে তুলছে বিষাক্ত
যার বিষবাস্প নিশ্বাসে ভালবাসায় ঘটছে ব্রেক-আপ আর সমাজ হচ্ছে ব্রেক ডাউন ।
ফররুখ আহমেদ তার কবিতায় বলেছিলেন , রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?
আর আমি বলি , রাত কি আদৌ পোহাবে পাঞ্জেরি ?
#ZN
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৪২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×