বাহ কি চমৎকার দেখা গেল! এমন অনেক লেখা চোখে পড়ল যার মূল বক্তব্য হল ধর্ষণের জন্য পোশাকই বা মেয়েই দায়ী! অনেকে ধর্মীয় অনুশাসনের কথা বলছে। আমার যতদূর মনে পড়ছে ভুলও হতে পারে,পবিত্র কোরআনের যেখানে মেয়েদের পোশাক নিয়ে বলা হয়েছে তার কাছাকাছি আয়াতে ছেলেদের দৃষ্টি সংযত রাখার কথাও বলা হয়েছে। আর আমাদের দেশে এমন উদাহরণই তো আছে যেখানে ৫৯ বছর বয়সী হুজুর দ্বারা মক্তবের ৮ বছর বয়সী ছাত্রী ধর্ষিত হয়েছে বা শিশু ধর্ষণের ঘটনা তো অহরহ আছে! এসব ক্ষেত্রে নিশ্চয় পোশাক নিয়ে কথা বলার সুযোগ নেই। আর আমাদের কালচার এখনো এমন হয়ে উঠেনি যে সার্বিকভাবে পোশাক নিয়ে প্রশ্ন তোলা যায়। আসলে এসব ক্ষেত্রে আমাদের মধ্যে এমন একটা প্রবণতা তৈরী হয়েছে যে আমরা অপরাধীর কথা ভুলে গিয়ে যার উপর অপরাধ করা হয়েছে তাকেই অপরাধী হিসেবে চিহ্নিত করি। আর এটা ভুলে গেলে চলবেনা যে অপরাধের কোন স্থান কাল নেই। অপরাধ যেখানেই,যেকোন পরিস্থিতিতে সংঘটিত হোক না কেন এটা শেষ পর্যন্ত অপরাধই আর অপরাধী যেখানে চালকের আসনে। আসলেই আমাদের মানসিকতার ভালো চিকিৎসা প্রয়োজন!
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।