২০০৬ সালের ৪ঠা মার্চ, আজ থেকে প্রায় ৫ বছর ১০ মাস ১ দিন পূর্বের একটি রৌদ্রজ্জোল বসন্তের সকাল। তখনও কুয়েটে ক্লাস শুরু হতে ২ দিন বাকি। কিন্তু এর মধ্যেই প্রথম বর্ষের অনেকেই চলে এসেছে। কেউ ম্যাচে, কেউবা হলে পরিচিত বড় ভাইয়ের রুমে থাকে। সেদিন আমিও গিয়েছিলাম কিন্তু আমার পরিচিত কেউ ছিল না। কারন আমি উঠেছিলাম আমার এক নানার বাসায়। পরিচিত বলতে সেই তুষার ভাই (মেকানিক্যাল-০৪, বর্তমানে শিক্ষক)। যাকে প্রথম দেখেই মনে হয়েছিল, এত বিনয়ী, এত আন্তরিক। সত্যিই আমি অবাক হলাম তাকে দেখে। আজ শুনলাম উনাকে শেখ হাসিনার নব্য রক্ষী বাহিনী ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা মেরেছে।
আরে সত্যিই তো ভাল করেছে মেরে !!!!! উনি কি সোনার ছেলে !! নাহ।। কি করে হবে? উনি তো ১০০টি ধর্ষণ করে কেক কাটেনি। উনি তো খুনের আসামি না। উনি তো হলের ছাদ থেকে কাউকে ফেলে দেয়নি। তবে? মার তো খাবেই।
***********************
ড. আজিজ স্যার, উনাকে পেয়েছিলাম কেমেস্ট্রী কোর্সে ১ম বর্ষে। খুব অল্প কিন্তু এত ভাল পড়াতেন, যে কেউ ফাঁকি দিত না উনার ক্লাস। উনি তাবলীগ করতেন।
উনি মার খাবে না তো কে মার খাবে। উনি কি আবুলের মত স্ব-ঘোষিত সৎ মানুষ? উনি কি গহবর রিজভীর মত দালাল? উনি কি ৫ ঊক্ত নামায কায়েম করেন শেখ হাসিনার মত বলার জন্য?
*****************************
ড. আরিফ স্যার(গনিত বিভাগ), কারও দেখে বোঝার উপায় নেই যে, উনি ৪ বার হার্টের অপারেশন করিয়েছেন। আপোষহীন ব্যক্তিত্ব। আর কিছু নিয়ে বলার ইচ্ছে নেই। বরং বললেই স্যার কে ছোট করা হবে। তিনিও বাদ যান নি। মার খেতে হয়েছে।
উনি মার খেয়েছে !! আহা বেশ বেশ বেশ।। মার তো উনারই প্রাপ্য। কেননা উনি কি কখনো রাষ্ট্রপতির মত খুনিকে (অন্যায়কারীকে) ক্ষমা করেছেন?
************************************
সাধারন ছাত্রদের কি বলব। আমরা দুঃখিত। তোমরা মার তো খাবেই। আমাদের সাহারা যে মাতৃত্ব হীন। তাই তার কাছে এগুলো স্বাভাবিক ঘটনা। আইন শৃঙ্খলার উন্নতি।
তোমরা ডাইনিং এ ভাল খাবার খেলে যে যুদ্ধাপরাধীর বিচার হবে না। ভাল খাবার না পাওয়ার আন্দোলন যে যুদ্ধাপরাধীর বিচার বাঞ্চাল করার আন্দোলন। তা কি তোমরা ভুলে গেছ।
জেগে উঠ যারা ৫২,৬৬,৬৯,৭১,৯১ কে বিশ্বাস কর। আগামিকাল থেকে নয় এখন থেকে। থাকুক সবাই ন্যায় আর সত্যের সাথে।।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। এই হোক জয়গান।
এই পোস্টটি স্টিকী করা হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



