somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় প্রতারক না কি প্রতারক ভারত!!

২০ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ১৫৫ মিলিয়ন মানুষের একটি ছোট্ট দেশ বাংলাদেশ। আশির দশকেও এই দেশটাকে সারা বিশ্ব তেমনভাবে চিনত না। আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বেশ পরিচিতি পেয়েছে। তার অন্যতম একটি কারণ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রবেশ আর উত্থান। তবে, সেটা রাতারাতি হয় নি। তার জন্য বাংলাদেশ ক্রিকেটকে সহ্য করতে হয়েছে অনেক অপমান। বাংলাদেশ ক্রিকেট দলের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। টেস্ট স্ট্যাটাস টিকিয়ে রাখতে তাদেরকে করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম। তারপরও হয়তোবা তারা অনেক সময় এ দেশের মানুষদেরকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করতে পারে নি। তবু এদেশের মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে আর ঐ স্বপ্নটাকে বুকে ধারণ করে পথ চলে। আর সেই স্বপ্নটা যখন বাস্তবে রূপ নেওয়ার হাতছানি দেয় তখন সে আনন্দে আত্মহারা হয়ে যায়। ঠিক যেমন আজ সারা বাংলাদেশের মানুষ হয়েছিল। আর ঐ স্বপ্নটাতে কেউ আঘাত হানলে সব থেকে নীরিহ মানুষটাও হয়ে ওঠে ক্ষুধার্ত বাঘ। আজ বলতে গেলে সারা বাংলাদেশে ছিল জাতীয় ছুটির দিন। ছুটির দিনগুলোতেও শহরের রাস্তাঘাটে রিক্সার বেশ ভালোই আনাগোনা দেখা যায়। কিন্তু আজ বাংলাদেশে ছিল ব্যতিক্রম। চায়ের দোকান, র‌্যাংগস, সনি শোরুমের সামনে খেলা দেখার জন্য দিনমজুর, শ্রমিক শ্রেণীর মানুষদের উপচে পড়া ভিড়। অনেক ইউনিভার্সিটির ক্যাম্পাসেই ছিল ক্লাস বন্ধ। চাকুরীজীবীদের মধ্যেও ছিল অফিস বর্জনের প্রবণতা। ক্রিকেটের আতুড়ঘর ইংল্যাণ্ডের মানুষজনও ক্রিকেটের প্রতি এতোটা আবেগপ্রবণ কিনা তা আমার জানা নেই। বাংলার এই মানুষগুলো কি চেয়েছিল?? শুধু এতোটুকুই তো চেয়েছিল যে, বাংলাদেশ তাদের পঞ্চম বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠবে। মজার ব্যাপার হলো, সৃষ্টিকর্তাও তাদের বাধ সাধে নি। সকাল থেকে রাস্তায় রাস্তায় উল্লাস দেখে বোঝা গিয়েছে প্রথম থেকেই বাংলাদেশ ম্যাচে আধিপত্য বিস্তার করেছে। কিন্তু বাধ সেধেছে নিজেদের ভাগ্য নিজেই লিখতে চাওয়া ভারত। ইতিহাসে এরকম স্বেচ্ছাচারীদের পতন ঘটেছে বারবার। ভারতও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। সেমিফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে অস্ট্রেলিয়া। বাংলার কোটি দর্শককে কাঁদানোর ফল তারা পাবে। ভারত আরেকবার স্মরণ করিয়ে দিয়েছে তারা আমাদের কেমন বান্ধব।

আমি আমার জীবদ্দশায় ভারত অথবা পাকিস্তান কাউকে অসম্মান করে কখনো মন্তব্য করতাম না। বরং যারা করে তাদেরকে বলতাম- বাংলাদেশের মানুষ জন্মসূত্রে একটি বৈশিষ্ট্য পায়। হয় ভারতকে ঘৃণা করে নতুবা, পাকিস্তানকে ঘৃণা করে। এই রকম ঘৃণা করতে করতে তার জীবন কেটে যায়। নিজের দেশটাকে ভালো বাসার সময়ই পায় না। আমি মনে করতাম, আমি একটা জাতির প্রতিনিধি হিসেবে আরেকটা জাতিকে কিভাবে নিচু করতে পারি?? এটা তো তাদের জন্য লজ্জার না, বরং আমার জন্য লজ্জার। প্রত্যেক জাতিরই তাদের নিজের একটা সম্মান প্রাপ্য। নিজের দেশের জন্য যদি কিছু করতেই হয় তবে সেটা নিজের দেশকে ভালোবেসে, অন্য কোন দেশকে ঘৃণা করে নয়। কিন্তু আজ প্রমাণ হয়ে গেল সবাই শক্তের ভক্ত, নরমের যম। মাঠের ভিতরে বাংলাদেশী ক্রিকেটারদের মতো ভদ্র খেলোয়াড় খুব কমই আছে। আর মাশরাফির মতো বিনয়ী অধিনায়ক আরও বিরল। মাহমুদুল্লাহকে আউট দেওয়ার ভুল সিদ্ধান্তের পর পাকিস্তান বা অন্য কোন টিম হলে কাল আর নতুন ব্যাটসম্যান মাঠে নামাত না। খেলা ওখানেই তারা বর্জন করত। ভারতীয় কিছু সাপোর্টারকে ফেসবুকে দাবি করতে দেখলাম, যে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত খেলারই একটা অংশ। আচ্ছা, ধরে নিলাম তাই সত্যি। কিন্তু একের পর এক এতো গু্লো ভুল সিদ্ধান্ত কেন? আর সবগুলো সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেল কেন?? প্রথমে, রুবেলের বলে রোহিত শর্মা আউট এবং সেটা নো-বল বলে এড়িয়ে যাওয়া। যার ফলশ্রুতিতে রোহিত পায় সেঞ্চুরি আর ২৫ বলে বাড়তি ৪৬ রান। এরপর, রয়নাকে মাশরাফি এলবিডব্লিউ করলেও আম্পায়ার সেই আবেদন নাকোচ করে। সবশেষে, ভারতের তথাকথিত গাব্বার সিং নামে খ্যাত গাদ্দার সিং ওরফে ধাওয়ান মাহমুদুল্লাহর ছক্কাকে আউট বলে চালিয়ে দিয়ে বাংলাদেশীদের স্বপ্নকে কফিনে পুরে তাতে শেষ পেরেকটি ঠুকে দেয়।

যা হোক, আজ মনে হয় ভারত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে, রাস্তার কিছু উন্মাদই তাদের ইদানীং কালের গণধর্ষণের জন্য দায়ী না। পুরো জাতিটাই আজ মস্ত বড় প্রতারক হিসেবে গড়ে উঠছে। আসলে ঐ ঘৃণ্যনীয় কর্মকাণ্ড শুধু কতিপয় পাগলের নয় বরং সারা রাষ্ট্রের, তার প্রমাণ আজ সারা বহির্বিশ্ব পেল। ওয়ার্ল্ডকাপের মতো একটা বড় আসরে ভারত তাদের এই রুপটা দেখিয়ে সারা বিশ্বের কাছে নিজেদের আসল চেহারা ফুটিয়ে তুলল। ক্রিকেটের মতো একটা ভদ্র খেলার মধ্যে যারা জোচ্চুরি করতে পারে ওরা আসলে জন্মগতভাবেই চোর। ব্রিটিশরা চলে গেলেও তাদের যোগ্য নাজায়েজ উত্তরসূরী ঠিকই রেখে গেছে। বাংলাদেশ সেমিফাইনালে উঠলে যত বড় ইতিহাস তৈরি না হতো তার থেকে বড় ইতিহাস তৈরি হয়ে গেছে। আর সেটা হল ভারত ক্রিকেট ইতিহাসে সব থেকে বড় প্রতারণা করে আন্তর্জাতিক ক্রিকেটকে কলুষিত করল। এই চুরির রেকর্ড ভাঙ্গার ক্ষমতা শুধু মনে হয় ভারতেরই আছে।

কবি শামসুর রাহমানের পংক্তিটি মনে পড়ে গেল-

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×