somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!:#P !:#P ১৮ জুলাই আমার আপুটুনি ছিলি ওরফে আউলা আপুর জন্মদিন !:#P !:#P

১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আউলা আপুকে ছোটবেলায় দেখতে পারতাম না। ও, বুবু আর টুসি আপুর একটা গ্রুপ ছিল। আমি ওদের কাছে গেলে তুমি ছোট মানুষ বড়দের কথা শুনতে নাই বলে তাড়িয়ে দিত। আর এই কাজটা বেশি করত টুসি আপু আর আউলা আপু। বুবু মাঝে মাঝে বলত...থাক না ও। আউলা আপু আর টুসি আপু এই দুইজনকে আমি নাম ধরে ডাকতাম এই জন্য। আউলাকে বলতাম ছিলি আর টুসি আপুকে বলতাম ডুম্পা :D। আমি কবির ভাইয়ার নেতৃত্বে ওদের অনেক জ্বালাতাম অবশ্য:D

একটু বড় হবার পর মানে সিক্সে সেভেনে থাকতে আউলা আপুর সাথে আমার সাথে খাতির হওয়া শুরু হল। ওই সময় থেকে আমরা দুইজন দুইজনকে কিছু না বলে থাকতে পারি না। দুইজনই কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলে তার ফলাফল দুইজনের একই আসে। তাই আমাদেরকে কেউ পটাতে চাইলে দুইজনকেই পটাতে হয় :)

তবে আমি ওকেই মাত্র বাসায় ভয় পাই ইদানীং। বেকারত্ব ওকে হিংস্র করে তুলছে দিনদিন। আমাকে চুপচাপ বসে আজাইড়া কাজ করা সে দেখতেই পারে না। :(

এখন সে যথেষ্ট বুদ্ধিমতী হয়েছে। আর আগে চালাক ছিল।
আমাকে জীবনে সে যতটা সাপোর্ট দিয়েছে এরকম আর কেউই দেয় নি। বকা দেয়ও ঐ বেশি। আমি আমার পরিবারে ওকে ছাড়া বলতে গেলে আর কাউকেই ভয়ও পাই না। তবে সে আমাকে অন্ধের মত ভালোবাসে। আমি কারো উপর অসন্তুষ্ট হয়েছি মানে সেও অসন্তুষ্ট হবে।

তবে ওর একটা খারাপ স্বভাব হয়েছে পেটে কোনো কথা থাকে না। আমি তাকে যতই বলি না কেন এটা বলবি না ওটা বলবি না বললে ঝামেলা হবে সে সেইটাই বারবার করে। আমি অনেক কিছু জানার পরও না জানার ভান করি বা বোকা বোকা ভঙ্গি করি কিন্তু সে কোনোভাবে জানতে পারলে ঢোল পিটানো শুরু করে। কাউকে একবার ভাল পেলে হয় সব গরগর করে বলা শুরু করবে। এইজন্য নাকি সে গসিপিং করে বেড়ায় এই টাইপ অপবাদ পেয়েছে ব্লগেরই একজনের কাছে।:D B-)

মাঝে মাঝে আমার মনেহয় ওর মাথায় গিজগিজ বুদ্ধি। কিন্তু এমন এমন বোকার মত কাজ ইদানীং সে করে। থাক সে ব্যাপারে আর কিছু না বলি নাহলে সে আমার উপর অত্যাচার নির্যাতনের স্টীম রোলার চালাবে/:)
এই পোস্ট লেখার চেষ্টা করছি গত ৪/৫দিন ধরে কিন্তু তার যন্ত্রণায় পারছিলাম না। আজকে দুপুরে তাড়াহুড়া করে লিখেছি তার অনুপস্থিতিতে।

একবার বিছানার উপর পড়ে থাকা ছোট্ট একটা সাবান দেখে বললো, কি রে এইটা? আমি বললাম, খেয়ে দেখ কি। ও সেই সাবানটার প‌্যাকেট সত্যি সত্যিই খুলে জোরে একটা কামড় দিল।:D তারপর তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকলো।B-).....আমি হাসতে হাসতে শেষ তখন। এই জিনিসটা ওকে বললে ও খুব ইনসাল্টেড বোধ করে।:P:P:P

মাঝে মাঝে কিছু ব্লগারের আউলা ভীতির কথা বলে তখন আমি হাসি। ব্লগে সে যেই ভাব নিয়ে চলে বাস্তবে তাকে দেখলে মনেহয় শতকরা ৯০ জন লোক টাশকি খাবে।:|

আব্বুর সাথে ওর কমিউনিকেশন দেখার মত। আব্বু আমাকে কোনো কাজ করাতে আসলে আমি সোজা বলে দেই ওসব কাজ আমার পক্ষে অসম্ভব। কিন্তু আব্বুকে ও সরাসরি কিছু বলতে পারে না। প্রায়ই আম্মুর কাছে কান্নাকাটি করে, আম্মু দেখো তো আব্বু কিচ্ছু বোঝে না...এই রকম করলে কেমন লাগে......:((। প্রতি সপ্তাহেই সে বলে, এইবার আব্বুর সাথে আমার বড় ধরনের ঝগড়া হয়ে যাবে..এবার আমাকে কেউ থামাতে পারবে না।
কিন্তু আব্বু বাসায় আসার পর দেখা যাবে সে আব্বুর সাথে সুটকেস হাতে ট্যাক্সের অফিসে যাচ্ছে!B-)

তবে সহজ সরল আউলা ইদানীং বিভিন্নভাবে আমার কাছে নাজেহাল হয়। অনেক কিছু নিয়েই ব্ল্যাকমেইল করি। তিন মাসের মধ্যে আমার এরই মধ্যে ছয় বার ব্ল্যাকমেইল করে ওকে শায়েস্তা করা হয়ে গেছে। :P

আগে আমরা দুইবোন মিলে বুবুকে বিভিন্ন জিনিস নিয়ে ত্যক্ত করতাম আর দারুণ মজা পেতাম। এখন দেখলাম আউলাতেও মজা কম না।:#)

ভাব নিতে সে বড়ই ভালবাসে। আমি মাঝে মাঝে ভুলে যাই আমার বড়বোন আসলে কোনটা:-*...সব ব্যাপারে তার পাকামী করা চাইই চাই।

১৮ ই জুলাই ওর জন্মদিন। আমার জন্মদিন কবে ভুলে গেলেও ওর জন্মদিন কখনোই ভুলি না। তবে একবার ভুলে গেছিলাম ২০০২ সালেরটা। তখন বাড়িতে একটা বিয়ে ছিল তাই ভুলে যাওয়া স্বাভাবিক ছিল। জন্মদিনে সে খুব ভাব নেয়। প্রতিবারই বলে, এত হৈ হুল্লোর করিস না তো। মন ভালো নেই।X(

আমার আজকে রাতে চিৎকার করে গান গাইতে ইচ্ছা করছে:-/ কিন্তু গলার অবস্থা গত ১ বছর ধরে করুণ/:)

শুভ জন্মদিন আপু টুনি আউলা আপু....ছিলি আপু:):)
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
৬৩টি মন্তব্য ৪১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×