ভাল শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার তার উপর ভাল শিক্ষক এবং তার উপর একজন ভাল মানুষ দেখতে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। জীবনে আর আছে কয় দিন? তাই ভাবলাম স্যারের সাথে একদিন দেখা করে আসব। কিন্তু কী ভাববে স্যার?? আর দেখা করতে গিয়ে স্যারকে কীইবা বলব? স্যার, আপনাকে দেখতে আসছি?? অনেক জল্পনা কল্পনা করে বান্ধবীকে বললাম। সেও রাজি হবে ভাবিনি। সে বলছিল স্যারকে একদিন সে দেখে সালাম দিয়েছে কিন্তু রিপ্লাই করেনি। হয়ত স্যার শুনতে পায়নি। তারপরেও ও আর আমি আমি সিদ্ধান্ত নিলাম স্যারের সাথে দেখা করে আসবো। আজ ক্লাস শেষে দুইজন স্যারের ডেপ্টে গেলাম। অনেক ঘোরাঘুরি করে স্যারের চেম্বার খুজে বের করলাম কিন্তু স্যার ছিল না
আমার এই মুহূর্তে আরেকজনকে ভীষণ দেখতে ইচ্ছা করে কিন্তু সে আশা আমার কখনোই পূর্ণ হবে না। এম্নিতেই সে আমার থেকে অনেকদূরে তার উপর আমার সাথে কখনো কথা হবে না তার উপর সে পৃথিবীতে আছে মাত্র কয়েকদিন!!
মানুষজন মন চাইলে হাবিজাবি যা মন চায় এটা ওটা খেতে পারে, আমি সেরকম খেতে পারিনা। উল্টাপাল্টা খেলেই ডায়েরিয়ার মত হয়। দুইদিন ধরে আমি অতিরিক্ত অতিরিক্ত হাবিজাবি খেয়ে যাচ্ছি। ইদানীং আমার সব কিছুই যেন শেষ ইচ্ছা, শেষ ইচ্ছার মত লাগে। অথচ আমার ধারণা খারাপ মানুষ সহজে মরে না তাই আমিও মরবো না
কাউকে যদি বলি আমি খারাপ মানুষ তবে অবাক হয়ে জিজ্ঞেস তুমি কেমন খারাপটা একটু শুনি। তখন আমি উল্লেখযোগ্য সেরকম কোনোই খারাপ কাজের কথা খুঁজে পাই না :!>
কিন্তু খারাপ কাজের হিসাব একেকজনের কাছে একেকরকম। হয়ত কেউ খুন করেও নিজেকে খারাপ ভাবছে না, আবার কেউ মানুষের সাথে খারাপ ব্যবহার করে ভাবছে সে খুব খারাপ... সেইরকম আমিও এক রকম খারাপ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



