somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজগুবি-১৩

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুবর্ণা মোস্তফাকে আগে আমি ভীষণ অপছন্দ করতাম। এই কারণে না যে উনি বিয়ে করেছেন উনার চেয়ে অনেক অল্প বয়সী একজনকে তাই। উনাকে ভাল লাগতো না কারণ আচরণ অত্যন্ত নেতিবাচক মনেহত আমার কাছে। হেয় করার টেন্ডেন্সি তো আছেই কথার ধরণ শুনলেই বোঝা যায়।
তবে উনার অভিনয় আমার সবসময়ই অসাধারণ লাগে।
এখন কথা হল উনি হচ্ছেন সেলিব্রেটি। আমার আপনার ভাললাগায় মন্দলাগায় উনার যে কিছু যায় আসবে তাও না।
মাঝে রেডিওতে উনার একটা প্রোগ্রাম শুনতাম "সুবর্ণ সময়" নামে। সেখানে কম বয়সী ছেলেমেয়েরা প্রেম ভালবাসা সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান চেয়ে উনাকে ইমেইল/এসেমেস করে থাকে। উনি সমাধান দেন। কিন্তু কথা হল ব্যক্তিগতজীবনে উনি তো সম্পর্কের ব্যাপারে তেমন যত্নশীল কখনোই ছিলেন না। নীতির দিক থেকেও ভাবতে গেলে দেখা যায় উনি বেশ নিচু স্তরের মানুষ। যেমন হুমায়ূন ফরিদীর প্রথম স্ত্রীর সাথে ঘর ভাংগিয়ে উনি তাঁর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরে আবার হুমায়ূন ফরিদীকে রেখে দ্বিতীয় বিবাহ করেছিলেন। এখন কথা হল, যেই ব্যক্তি এমন সব কর্মকাণ্ড করে আসছে সে কিভাবে মানুষকে ভাল উপদেশ দিতে পারবে?? কিন্তু উনি উপদেশ ভালই দেন।

ইদানীংকালে আমার আবার উনাকে ভাল লাগা শুরু হয়েছে। কারণ পৃথিবীর যত আকাম আছে তা করে উনাকে বললে দেখা যায়, কিছুই না টাইপ ভাব নিয়ে উড়ায় দেন। যদিও অনেক বড় সেলিব্রেটি এভাবে বলা ঠিক না কিন্তু উনার এই ভাব ভংগিমা দেখলে মনেহয় উনিও বোধহয় বিশিষ্ট আকাম করা লোক। এই বিষয়টা ভেবেই ভাল লাগে।

রাগ থাকলে যে রোম্যান্টিক হওয়া যাবে না তা না। কিন্তু উনার ওই কাব্যিক সুরে কথা বলা ছাড়া উনার মধ্যে কোন রোম্যান্স খুজে পাওয়া যায় না। বরং মনে হয় খুবই বাস্তববাদী মানুষ। "সুবর্ণ সময়" তে উনার কথা শুনলেও মনে হবে কত গোছালো অথচ উনি হলেন চরম অগোছালো এবং ধামাচাপা দিতে দক্ষ ব্যক্তি।

উনাকে বেশ সুখী মনেহয়। উনাকে দেখে একটা কথাই মাথায় আসে, জীবনে যদি ভাল থাকতে চাও তবে যতই ভেতরে ভেতরে অগোছালো থাকো না কেন সেটা প্রকাশ করো না বরং অস্বীকার করো, চক্ষুলজ্জাবোধ কমাও এবং মুহূর্তের মধ্যে সব ভুলে যাও! :)
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:১৭
১৬টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×