somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইচ্ছা করে বিলেত চলে যাই

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মন খুব কাঁদে বাচ্চাগুলোর জন্য। প্রথম মা হয়েছিলাম। এক সাথে দুইটা বাচ্চা। হুবুহু একই রকম দেখতে। রাইসা আপু নাম রেখে গিয়েছিল রুনু আর ঝনু। ওদের বাবার সাথে আমার প্রথম দেখা হয়েছিল পাশের বাড়িতে। তারপর প্রেম, প্রণয়। আমি খুব কেঁদেছি। রাইসা আপু থাকলে বাচ্চাগুলো আমার সাথে থাকত। বারবার ওদেরকে বলেছি আমার বাচ্চাগুলোকে ফেলে দিও না। ফেলে দেওয়ার পর কেঁদে কেঁদে বলেছি, আমার বাচ্চাদের খুঁজে এনে দাও। আমি যেই সমাজে বাস করি। এই সমাজে পুরুষগুলো আসে নিজেদের প্রয়োজনে। রুনু-ঝুনুর বাবাও ছিল এমন। যদিও ক্ষমতাবান মানুষগুলোর সাথে সে কখনোই সংগ্রাম করে বাচ্চাদের বাঁচাতে পারত না। আমি ছাড়াও তার কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। কিন্তু তাও আমি তাকে অনেক ভালবাসতাম। আমার প্রতি ওর পজেসিভনেস আমাকে ওর কাছে টানতো। অন্য কোন পুরুষ আমাকে এটেনশন দিলে সে সহ্য করতে পারত না। যেদিন রুনু-ঝুনুকে ফেলে দিল ওরা সেদিনকার কথা। ওদের বাবা রাস্তা পাড় হয়ে আমার দিকে আসছিল তখন ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেল। তার কয়েক ঘণ্টা পর ওরা রুনু-ঝুনুকে ফেলে দিল। সঙ্গী হারানোর সব বেদনা ভুলে গিয়েছিলাম আমার বুকের ধন রুনু-ঝুনুকে হারিয়ে। এই নির্মম পৃথিবী ওদের আসাটাকে পাপ হিসেবে নিল। তাই ওরা আমার নারী ছেঁড়া ধনদের ফেলে দিল। মাঝেমাঝে মনে হয় ওরা কি বেঁচে আছে? আবার মনেহয় কেউ ওদেরকে এডোপ্ট করেছে। নিশ্চয়ই ওরা অনেক ভাল
আছে।
রাইসা আপু আমাকে রাস্তা থেকে তুলে এনেছিল। মা প্রথমে আমাকে সহ্যই করতে পারত না। ছোট ছিলাম তো। যেখানে সেখানে হাগু করে দিতাম। তারপর একদিন রাইসা আপু পেপারের উপর বালি রেখে দিত, আমি বুঝে গিয়েছিলাম ওখানেই আমাকে কাজটা সাড়তে হবে। আপু আমাকে অনেক ভালবাসত। আমার নামটাই বলা হয়নি। আমি পুশি। এই নামটাও আপুর রাখা।
বাবা যেদিন চিটাগং বদলি হয়ে গেল, আমি ভেবেছিলাম আমাকেও নিয়ে যাবে ফ্যামিলি শিফট করে। কিন্তু আপু আর আসেনি। এখন এই বাড়িতে পড়ে থাকি মাটি কামড়ে। মাঝেমাঝে লাথি মারে ছোট ছেলেটা, লেজ ধরে টানও মারে। কিন্তু সবচেয়ে কষ্ট পেয়েছি আমার বাচ্চা দুটোকে ফেলে দেওয়াতে। এই বাড়ির নতুন মা আমাকে মাঝেমাঝে খাবার দেন। বাচ্চাগুলো ফেলে দেওয়ার পর কয়দিন খুব কেঁদেছি নতুন মাকে বলে। কিন্তু আমার ভাষা তো মা বুঝেনি। মা যখন নামাজ পড়েন। আমি পাশে বসে সৃষ্টিকর্তাকে ডাকি। চুপ করে বসে থাকি।
শুনেছি বিলেতে আমাদের মতদের অনেক আদর যত্ন করে রাখা হয়। ইচ্ছা করে বিলেত চলে যাই :( :(
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×