somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাসা এবং আপনি

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কখনো কাগজের নৌকা বানিয়েছেন? এবার ৫০০ টাকার নোট দিয়ে কাগজের নৌকা বানান, এরপরে সেটি নদীতে ভাসিয়ে দিন। এভাবে প্রতিদিন দশটি নৌকা নদীতে ছাড়ুন। এটা হবে আপনার জন্য একটি গবেষণা। আপনি বেশ কয়েকটি বিষয় জানতে পারবেন।

১। কাগজের টাকা পানিতে কতক্ষণ টিকে।

২। সেই নৌকা কতদূর পৌছাতে পারে

৩। মানুষ নদী থেকে এই টাকা সংগ্রহ করে কিনা।

৪। টাকার উপরের প্রিন্ট পানিতে কতদিন টিকে।

৫। জলজ প্রাণী কাগজের টাকা খায় কিনা।

এমন গবেষণায় অনেক কিছু জানা যাবে। এই গবেষণার ফলাফলের উপর ভিত্তি করে ৫০০ টাকার নোটের কাগজ ও প্রিন্ট পরিবর্তন করা হবে। এতে দেশ ও জাতির উপকার হবে। কাজেই দেরী না করে, আজই শুরু করুন। ৫০০ টাকার নোট দিয়ে বানানো দশটি নৌকা প্রতিদিন পানিতে ভাসিয়ে দিন।

কি চিন্তা করছেন ?

এভাবে দশটি নৌকা ভাসালে, প্রতিদিন ৫০০০ টাকা পানিতে ফেলা হবে। এমন বোকামী আপনি করবেন না।

আচ্ছা, এই গবেষণা করার জন্য একজন আপনাকে প্রতিদিন এক লক্ষ টাকা দিবে। তখন এই গবেষণা করবেন না ? তখন তো এই গবেষণা আপনার কাছে কার্যকর মনে হবে। দশটি কেন, বিশটি নৌকা খুশি মনে পানিতে ভাসাতে পারবেন। এই কাজটি আপনার জন্য অত্যাধিক লাভজনক বটে।


নাসা ঠিক একই কাজ করে। অনেক বড় বাজেট পায় আর সেই বাজেটের একটি অংশ খরচ করে অপ্রয়োজনীয় গবেষণা করে। এক লক্ষ টাকা পাওয়া গেলে, ৫০০০ টাকা অনায়াসে পানিতে ফেলা যায়। সেটা অত্যাধিক লাভজনক।

অনেকে আবার বলে, নাসা অনেক প্রয়োজনীয় জিনিস আবিস্কার করেছে। কথা সত্য। নাসা গবেষণা করে ৬০ বছর ধরে। আপনি ৬০ বছর ধরে কাগজের টাকার নৌকা পানিতে ভাসাতে থাকুন। নদী, পনি , মৎস সম্পর্কিত অন্তত ৫০ টি প্রযোজনীয় জিনিস এমনিতেই আবিস্কার হয়ে যাবে।

__________চৌধুরী আসিফ।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২২
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×