somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষ

২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় পাঠক, আমরা তো সবসময় নারীদের নিয়েই কথা বলি। নারীদের নানারকম দিক নিয়ে মোটামুটি সবাই কমবেশি আলোচনা, পর্যালোচনা, সমালোচনা ইত্যাদি সব-ই করে থাকি। কিন্তু এতকিছুর আড়ালে পুরুষ মানুষটা সবার অন্তরালে থেকে যায়। তাই আজ আমি পুরুষদের নিয়ে কিছু বলবো।

দেখুন, পুরুষরা যে সবার জন্য এতকিছু করে তা নিয়ে কিন্তু কেউ তেমন আলোচনা, পর্যালোচনা করে না। তবে সমালোচনাটা কিন্তু ঠিকই করে। আমি পরিবারকে যদি একটি শরীর হিসেবে ধরি, তাহলে পুরুষ হলো মাথা। মাথা ঠিক তো সব ঠিক। কারন মাথাটা হলো আমাদের চিন্তাভাবনা, কাজকর্ম, সব ই খুব সুন্দর করে ধারণ করে। একটা পুরুষ দিনরাত এক করে দিয়ে পরিবারকে খুশি রাখার চেষ্টা করে। সারাদিন সে বাহিরে পরিশ্রম করে এসে যখন পরিবারের হাসিমুখ দেখে তখন তার সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। কিন্তু আমরা পরিবারের বাকি সদস্যরা তার খেয়াল রাখতে অনেক সময় ভুলে যাই।


"বাবা" নামক যে পুরুষটা আছে তার অবদান বলে শেষ করা যাবে না। সে নিজের কথা ভাবার আগে তার সন্তানের প্রয়োজনটাকে গুরুত্ব দেয়। আমি আমার স্বামীকেও দেখি তার কোনো কিছুর প্রয়োজন অনুভব করলে, সেই মুহূর্তে যদি আমাদের সন্তানের কোনো প্রয়োজন দেখা দেয়, সে তখন খুব সহজেই নিজের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে। তখন ভাবি আমি, সে কত সহজে নিজেকে সন্তানের জন্য বিলিয়ে দেয়। পৃথিবীর সব বাবাই হয়তো এমন! সন্তানের সুখেই তার সুখ। কিন্তু সন্তানরা কি একবারও ভাবে বাবার কথা! ভেবে না থাকলে আজ থেকে ভাবুন।


"ভাই" সম্পর্কে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। কারন আমার বড় বা কোনো ভাই নেই। তাই ভাই নিয়ে আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই। তবে আমার মনে হয় সবচেয়ে টক, মিষ্টি, ঝাল যদি কোনো সম্পর্কে থেকে থাকে তাহলে সেটা হলো ভাই। আমি দেখেছি ভাই রা কত প্রটেক্টিভ হয়ে থাকে। ভাই গুলো সবসময় বোন গুলোর হাসিমাখা মুখটা দেখতেই পছন্দ করে। বোনেরাও সবসময় ভাইয়ের খেয়াল রাখে।


"প্রেমিক " শব্দটা লেখার সময় আমার হাসি পাচ্ছিলো। কেনো সেটা মোটামুটি সবাই আন্দাজ করতে পেরেছে! তবুও এই সম্পর্ক নিয়ে আমার কিছু কথা জানা আছে, তাই বলছি। প্রেমিক যে কতকিছু করে প্রমিকার জন্য আমার মনে হয় সেটা কমবেশি সবাই জানে। তারপরও প্রেমিকার অভিযোগের শেষ নেই। "সময় দাও না, উপহার দাও না, অবহেলা করো, এড়িয়ে চলো," আরো কত কি যে অভিযোগ, বলে শেষ করা যাবে না! আসলে প্রেমিক মশাই খুব যন্ত্রণার মধ্যে দিয়েই দিন কাটায়, তবুও সে ভালোবেসে যায়, তার প্রেমিকার মনের মত হওয়ার জন্য দিনরাত এক করে দেয়। তবুও বেচারার নামে অভিযোগ শেষ হয় না। আচ্ছা প্রেমিকাদের বলছি, প্রেমিক বেচারার দিকে একটু নজর দেন।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×