somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ছায়াপথের যাত্রী
রাত জাগা অজস্র তাঁরা বানায় আলোর সেতু ..nনিরব রাতে নিরবতা ভাঙ্গে উড়ন্ত ধূমকেতু ..nছায়াপথ ধরে আমি হেঁটে যাই ..nএকা আমি একলা রাতে শত শতাব্দি ধরে ..

কোরিয়ান স্নো কিং ক্র্যাব এবং ইয়ংডিয়ক ক্র্যাব ভিলেজ ...।।

১৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রফেশানাল কাজে মাস দেড়েক দক্ষিণ কোরিয়ার উলসানে থাকার সুযোগ হয়েছিল ।।
সাপ্তাহিক ছুটির দিন যথারীতি ঘুরাঘুরি করতাম, তবে তা উলসান এবং আশেপাশেই সীমাবদ্ধ ছিল ।।
এক ছুটির দিনে সাথে থাকা ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান কলিগরা মিলে ঠিক করল উলসান থেকে প্রায়
দেড়-দুই ঘন্টার ড্রাইভে গ্যেওংসাংবুক যাবে শুধু মাত্র সি-ফুড খাওয়ার জন্য ..
ওখানে নাকি একটা সি-ফুড ভিলেজ আছে খুব বিখ্যাত ।।
নেট ঘেটে যা পেলাম তার সারমর্ম হলো গ্যেওংসাংবুক সমুদ্র তীরবর্তী পর্যটন এলাকা ।।
ইয়ংডিওক ক্র্যাব ভিলেজ, গোরিয়ো ডাইনেস্টি এবং অন্যান্য প্রাচীন স্থাপত্য নিদর্শন, সি-বিচ টাউন
এগুলোই মোটামুটি ঘুরে দেখার জায়গা !!
সে যাই হোক মুল আকর্ষণটা ছিল কোরিয়ান এই এলাকার বিশাল সাগর ক্র্যাব ।।
কোরিয়ান ইতিহাস অনুযায়ী ইয়ংডিয়কের স্নো ক্র্যাব গোরিয়ো ডাইনেস্টি বা তারও আগে থেকেই বিখ্যাত
তার অনন্য স্বাদ এবং ফ্লেভারের জন্য । বিশাল আকারের এ ক্র্যাব বছরের একটা নির্দিষ্ট সময়ে জেলেদের হস্তবন্দি হয় ।।
সে হিসেবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি বা কখনও কখনও মার্চ অবধি এর সিজন বলা যায় ...
আকার এবং প্রকার ভেদে কোন কোন কিং ক্র্যাবের কিলো ৫০ প্লাস ডলার ও হয়ে থাকে ।।

স্নো কিং ক্র্যাবের অনন্য স্বাদের জন্য একে রাজকীয় ডিস হিসেবে রাখা হয় ।।
কোরিয়ানদের বিশ্বাস কিং ক্র্যাব এবং এর ডিম বয়স ধরে রাখে এবং স্কিন ভাল রাখে ।।
এর হাই এমাউন্ট অফ নিউক্লিক এসিড, সাথে এসেনশিয়াল এমিনো এসিডস সে বিশ্বাস-কে লজিকাল ভিত্তি দেয় !!

সিজনে ইয়ংডিয়ক ভিলেজ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোজন রসিক দ্বারা পূর্ণ থাকে !!
ইয়ংডিয়ক স্নো ক্র্যাব ছাড়াও এখানকার সিজনাল সি-ফুড টুরিস্টদের কাছে বেশ উপাদেয় !!
আমরা ঢু মেরেছিলাম ডিসেম্বরের প্রথম সপ্তাহে ...
মার্কেট দেখে যা বুঝলাম, কাস্টমারের চেয়ে ব্যবসায়ী বেশি ...
এরা কিং ক্র্যাব বা অন্যন্য সি-ফুড কিনে বাহিরে সাপ্লাই দিচ্ছে !!
হোটেলে আমরা কজন ছাড়াও বেশ কিছু টুরিস্টও দেখলাম ...
ট্র্যাডিশানাল কোরিয়ান স্টাইলে ফ্লোরে বসে উদর পূর্ণ করছে সবাই ...
স্বাদের কথা কি বলবো ... এক কথায় অপূর্ব !!

আবার কবে সুযোগ হবে সে আসায় আছি ...
হয়তো ইয়ংডিয়ক স্নো কিং ক্র্যাব বা আইসল্যান্ড কিং ক্র্যাব !!
উপরওয়ালা রাজী আছে তো !!!!


সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×