বিভিন্ন হিসেবমতে রাখাইন রাজ্যে এখনও ১৬ থেকে ১৮ লাখ রোহিঙ্গা আছে ।
১৯৮২ সা্লের আগে পরে থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করছে (সরকারী বা ইউএনও এর হিসেব আমলে নিলাম না) ।
রিফিউজি ক্যাম্পের রোহিঙ্গাদের পুশব্যাক করার শত চেস্টা খুব একটা সফলতার মুখ দেখেনি কখন-ই,
দেশের অন্যান্য অঞ্চলে স্থায়ীভাবে বাস করা রোহিঙ্গাদের আলাদা করা একটা আফহিল টাস্ক ।
রোহিঙ্গা জনগোষ্ঠীর ম্যাজোরিটি অংশ অশিক্ষিত, ধর্মীয় গোঁড়া ।
আমাদের ৭০ দশকের সমাজ ব্যবস্থায় যেমন এক একটি ফ্যামিলিতে ৫-৬-৭ বা তারও বেশী বাচ্চা নেয়ার প্রবণতা ছিল,
বর্তমানে সেম প্রবনতা দেখা যায় বাংলাদেশে বসবাস করা রোহিঙ্গাদের মধ্যে ।
এভাবে চলতে থাকলে বাংলাদেশের ঐ অঞ্চলে আগামী কয়েক যুগ পরে লোকাল বাঙ্গালীর চেয়ে রোহিঙ্গা বেশী দেখা যাবে।
খবরে পড়েছি অলরেডি রোহিঙ্গা ইউপি চেয়ারম্যান আছেন দুই-তিন জন।
বুঝেন এবার — বসতে দিলে শুতে চায়, শুতে দিলে থাকতে চায়। এখন তো রীতিমতো ঘর দখলের অবস্থা !!
দারিদ্রতা প্লাস খুব একটা শিক্ষা নেই বলে রোহিঙ্গারা বিভিন্ন অপরাধে সহজে জড়িয়ে পড়ে ।
আবার সুবিধাবাদীরা এদেরকে দিয়ে সহজেই বিভিন্ন অপরাধ মুলক কাজ করিয়ে নিচ্ছে ।
ইয়াবা ব্যবসা, জঙ্গিপনা, অপহরণ বানিজ্যে রোহিঙ্গাদের নাম শুনা যায় অহরহ ।
দেশের ইসলাম ব্যবসায়িরা আবার একটু বেশী লাফায়, কারণ রোহিঙ্গা মানে এদের ভোট ব্যাংক !!
সাথে নতুন উপদ্রব যোগ করেছে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়া রোহিঙ্গারা ।
বিশেষ করে মিডেল ইস্টে বসবাস করা রোহিঙ্গাদের নানান আকাম কুকামের ডাইরেক্ট সাফারার আমরা,
নাম খারাপ হচ্ছে সবুজ পাসপোর্টের ।।
বাস্তবিক কারণেই একটা লিমিটের বাহিরে রোহিঙ্গাদের জায়গা দেয়া আমাদের পক্ষে হয়তো সম্ভব না ।
তবে আমরা একটি জিনিস খুব করতে পারি-- বিশ্ববাসীর কাছে এদের অসহায়ত্ব তুলে ধরতে পারি ।
একজন মুসলমান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে এ কাজটি আমাদের করা উচিত !!
খবরে দেখলাম তুরস্ক বলছে সীমান্ত খুলে দাও, রোহিঙ্গা সব আপন করে নাও, সব ধরণের আর্থিক সহায়তা নাকি উনারা দিবে ।
বলি তুরস্ক তো অনেক বড় দেশ, সম্পদশালীও বটে ....
আমাদের অ-আ না শিখাইয়্যা তোমরা নিয়া নাও না দুই-তিন লাখ, পারাপারের ভাড়া না হয় আমরাই দিলাম !!
এরকম ভাবে ইসলামী ধনী দেশগুলো এক-দুই লাখ করে নিলেই তো রোহিঙ্গা সমস্যার সমাধান হয়ে যায় !!!
আমরা তো অলরেডি কয়েক লাখ নিয়েছি, এবার তোমাদের পালা !!
ত্যানা প্যাঁচানোর দরকার কি ??? রোহিঙ্গা নিয়ে সস্থা সিম্প্যাথির পলিটিক্স বাদ দাও !!
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




