দেশের এক শীর্ষস্থানীয় নিউজ পেপারে কিছুদিন আগে বাংলাদেশীদের মালয়েশিয়া ভ্রমণে হেনস্তা হওয়ার খবর নজরে আসছিল।
ফেসবুকেও মালয়েশিয়া ভ্রমণ নিয়ে বেশ কিছু নেগেটিভ পোস্ট দেখেছিলাম।
আজও ফেসবুকে লেটেস্ট একজনের পোস্টে সেরকম কিছু দেখলাম।
লিটু হাওলাদার নামে ঐ ব্যাক্তির অভিজ্ঞতা নীচে কোট করলামঃ
" মালেশিয়ার মত উন্নত চাই না!
গেছিলাম মালেশিয়ায় ঘুরতে কিন্তু ৩ দিন ছিলাম আতংকে যেমন:
ভাই টেক্সিতে উঠলে সাবধান সব নিয়ে নেয়!
জংগলের ভিতর নিয়ে মেরে ফেলতে পারে! ৩/৪ ছারা উঠবেন না!
রাস্তায় সাবধানে হাটবেন নয়.....
নিজ চোখে দেখা হাজার হাজার বাংলাদেশি সিম বিক্রি করে প্রতিদিনের খাবারের টাকা জোগায়!
দোকানে কিছু কিন্তে কিনে বলে সালা তোর নিতে হবে! তাও মহিলা!
টেক্সিতে ১/২ কি:মি: দুরত্ত কিন্তু ১০ কি: মি: ঘুরায়!
হোটেলে ঘুমাতে গেলে পাসপোরট গলায় ঝুলাই রাখতে হয়।
এমন উন্নতি দেশ চাই না। "
আমার আগামী মাসের মাঝামাঝি ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া ভ্রমণের ইচ্ছা আছে।
সে অনুযায়ী পাসপোর্টও দিয়েছি ভিসা করার জন্য।
লিটু সাহেবের অভিজ্ঞতা দেখে এখন একটু টেনশান হচ্ছে, বুঝতে পারছি না যাবো কি যাবো না !!
সাম্প্রতিক কেউ মালয়েশিয়া ভ্রমণ করে আসলে অভিজ্ঞতা শেয়ার করুন প্লিজ।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




