ক্রিকেটে ওয়ান ম্যান শো দিয়ে হয়তো কাজ হয় ।। কেউ একজন ভালো স্কোর করলো ধরেন ১৫০ ... বা কোন বোলার ৫-৬ টা উইকেট নিলো !! দলের জন্য অনেক ক্ষেত্রেই তা উইনিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ।।
কিন্তু ফুটবল এগারো জনের খেলা, এখানে ওয়ান ম্যান শো দিয়ে খুব একটা কাজ হয় না, যার যার পজিশানে প্রতিটি প্লেয়ার কে অবদান রাখতে হয় ... না হলে একটি দলের পক্ষে জয় পাওয়া কঠিন হয়ে পড়ে !!
অনেক কে দেখলাম পর্তুগালে ফিদা ... রোনাল্ডো নির্ভর পর্তুগাল শেষতক ফাইনাল পর্যন্ত যাবে ...আই ডোন্ট হোপ সো !!
মেসি নির্ভর আর্জেন্টিনার অবস্থা তো আরও খারাপ ... সুতো নিজের নাটাইয়ে নেই ... নিয়তি কি সাথ দিবে বুঝা যাবে কয়েক ঘন্টা পরে !! ব্রাজিল ফ্যানরা শুধু হেক্সা নয় পারলে আগামী বিশ্বকাপটাও ওদের দিয়ে দেয় !!
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৮ রাত ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



