somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাই বিশ্বকাপ টা এবার একটা নতুন টিমের কাছে যাক !!

০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে মনে হয় দুই দলের সমর্থক গোষ্ঠীর মল্ল যুদ্ধ, বাক যুদ্ধ, ট্রল যুদ্ধ, ইমোজি যুদ্ধের একটা সমাপ্তি হলো ।।
যারা চাইবেন রাতে শান্তিতে ঘুমাতে পারবেন, চিৎকার - ফটকার আওয়াজ আর ঘুমের ব্যাঘাত ঘটাবে না !!
ঘটনার পরিসমাপ্তি হলেও যেমন তার রেশ কিছুদিন থেকে যায়, ঠিক সেরকম-ই দুই দলের সমর্থক গোষ্ঠীর দুখী চেহারা এখনও দেখতে পাওয়া যায় !! বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছোট ভাই-বোন গুলোর মনমরা চেহারা খুব একটা ভালো লাগে না !!

সাপোরটারা যতই গলা ফাটিয়ে চিল্লাক আর্জেন্টিনা কোন ভাবেই কাপ নেয়ার মতো খেলতে পারে নি ।
সো ফার মেসির খেলোয়াড়ি জীবনের বড় ট্র্যাজেডি হলো সে একটা অগোছালো টিম পেয়েছে ... তার স্কিলের ধারে কাছে কোন সতীর্থ
নেই !! এই আরজেন্টিনা দলে মেধাবী প্লেয়ারের বেশ ঘাটতি আছে !!
তার উপর এ মুহূর্তে দুনিয়ার সেরা টপ টেন মিস মাস্টার স্কোরার নাম নিলে তার মধ্যে হিগুয়েন, এগুয়েরো, ডি মারিয়া আসবে !!
মেসির জন্য অগণিত সমর্থকের ভালোবাসা থাকবে যুগ যুগ ধরে !! তার মধ্যে আমিও একজন !!

ব্রাজিল সে হিসেবে ভালো খেলেছে, ল্যাটিন ট্রেডমার্ক ছন্দময় ফুটবল খেলেছে, যদিও শেষ আটের গন্ডি পেরোতে পারে নি তারা ।
মূলত তারা ইউরোপিয়ান স্কিল, চাতুরতা আর গতির কাছে হেরে গেছে ।
নেইমার তাদের জন্য একটা ট্রল আইটেম হয়ে গেছে ।
ডেফিনেটলি নেইমার অনেক উঁচুমানের একজন খেলোয়াড়, কিন্তু অযাচিত অভিনয়ের জন্য সে পক্ষ-বিপক্ষ সমর্থক গোষ্ঠী, বিপক্ষ প্লেয়ার, এমন কি রেফারিদের ও রেসপেক্ট হারিয়েছে !!
অনেক টা মিথ্যাবাদী রাখালের মত অবস্থা নেইমার এর, সত্যিকারের ফাউলের স্বীকার হলেও এখন কেউ বিশ্বাস করে না !!

এবার একটা মজার কথা বলি ...
১৯৩৮ সাল থেকে ধরলে প্রতি বিশ বছর পর পর বিশ্বকাপ একটা নতুন টিমের কাছে গেছে ।
এই যেমন ১৯৫৮ তে ব্রাজিল...১৯৭৮ এ আর্জেন্টিনা ... ১৯৯৮ তে ফ্রান্স !!
তাহলে ২০১৮ তে কি আবার কোন নতুন টিম ???
সে হিসেবে বেলজিয়াম আর ক্রোয়েশিয়ার গোল্ডেন জেনারেশানের দিকেই থাকবে সবার নজর !!!
চাই বিশ্বকাপ টা এবার একটা নতুন টিমের কাছে যাক !!

===============================

অফটপিকঃ

ছোট বেলার কথা ... ৮০ এর দশকের শেষের দিক !!
বাংলাদেশ ফুটবলের গোল্ডেন টাইম অন্তত সাপোরটাদের জন্য !! আবাহনী-মোহামেডান ক্রেজটা তখন তুঙ্গে !!
আবাহনী মোহামেডান ম্যাচ মানেই এলাকায় ভূরিভোজনের আয়োজন !! এলাকায় দুই দলের সমর্থক প্রায় ফিফটি ফিফটি !!
সো ম্যাচ যেই জিতুক সমর্থক গোষ্ঠী থেকে গরু ভোজন তো মাস্ট !! আবাহনী জিতলে তার দলের সমর্থক গোষ্ঠী থেকে ... আর মোহামেডান জিতলে তার দলের সমর্থক গোষ্ঠী থেকে !!
আবাহনী মোহামেডান ক্রেজ যতদিন বিদ্যমান ছিল, ভূরিভোজন মিস হয় নি কখনো !!

আবাহনী মোহামেডান পরবর্তী যুগে ভরসা ছিল আর্জেন্টিনা ব্রাজিল ... দুই দল আউট হয়ে যাওয়াতে এবার ভূরিভোজন মিস-ই হয়ে গেলো !! :(
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×