somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝটপট ডিমের ঝাল পিঠা........

০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবারে হঠাৎ মনে হল কিছু একটা খাই .... কঠিন জিনিস করে খাওয়ার মত টাইম নাই । তখন সন্ধ্যা....... ভাবলাম তা-সীন তা-মীমকে ডিমের পিঠা করে দিলে মন্দ হতো না । শেষ পর্যন্ত রান্না ঘরে ডিম নিয়া ঢুকলাম । ডিম ভাজার সময় অসচেতনার কারণে ডিমটি সুন্দর ভাজা হয় নাই । গুড়ামচা হয়া গেল sad এদিকে আটা সুন্দর করে চিনি দিয়ে মিক্সড করে রেডি করছি আগেই। কিন্তু ডিমটা সুন্দর করে ভাজা না হওয়ার কারণে মনটা গেল খারাপ হয়ে । পরে কড়াইতে তেল দিয়ে ডিমটির একটু একটু টুকরো করে আটার মিক্সড এর মাঝে ডুবিয়ে ডুবিয়ে অনেকগুলো গুলগুলি তৈরী করলাম । সুন্দর কালার এবং মচমচে মিষ্টি পিঠা সবাই মজা করে খেলাম । একদিন সন্ধ্যায় সেই ডিম পিঠা বানানের অভিযানে নামলাম । কিন্তু এখন আর মিষ্টি নয় ঝাল........ পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিলাম ।

এখন আর আগের মত ভুল করলাম না । সুন্দর করে ডিম ভাজলাম........ এবং শেষ পর্যন্ত সুন্দর ডিমের পিঠা বানানোর সাথে সাথে দেখি একজন মেহমান উপস্থিত তাছাড়া বাসায় এমনিতেই মেহমান আগে থেকেই আছেন । জেএসসি পরীক্ষার্থী আর তার মা আছেন (আমাদের কলিগের বউ আর মেয়ে) । একটা ডিমের পিঠা মাত্র তিন অথবা চারজনের জন্য পরিবেশনা করা যায় ।
ভালই হইছে সে সময় মেহমান ভাবী উপস্থিত হওয়াতে । অন্তত পিঠার প্রশংসা তো পাইছি । দুই ভাবীই অনেক প্রশসংসা করেছে পিঠার yahoo yahoo ......

প্যাচাল শেষ । আইয়নযে এখন আপনাগো রেসিপির উপকরণগুলা আংগুল ধরাইয়া দেখাইয়া দেই...... খেয়াল কইরা

উপকরণ :
১। আটা/ময়দা
২। কাঁচা মরিচ পেয়াজ
৩। বিস্কিট দুইটা
৪। ডিম একটা
৫। পেয়াজ আর আদা পিষা (তিন চামচ) অথবা আন্দাজ মত
৬। একটু/সামান্য পরিমাণ হলুদ
৭। লবন/পানি/তেল সবই পরিমাণ মত । (আর একটা ইয়া বড় ডেগার/চাক্কু) ডরাইয়েন না মানুষ না পিঠা ঘ্যাচাং করণের লাইগা

১। ডিমটা ভাজলাম এমন লম্বালম্বিভাবে.........



২। আটার সাথে একটু হলুদ, লবণ, বিস্কিটের গুড়া, পেয়াজ-আদা পিষা, লবণ দিয়ে পাতলা করে মিক্সড করলাম ...



৩। ভাজা ডিমটাকে পাতলা ময়দার ময়ানে চুবিয়ে গরম তেলে ছাড়লাম ......



৪। ভাজা হচ্ছে ।



৫। একপিট ভাজা হলে অন্যপিটে চামচ দিয়ে ময়দার গুলা ছড়িয়ে দেই



৬। আবার



৭। আবার...... এভাবেই সবটুকু আটার ময়াদ দিয়ে ঠিক এরকমই একটা পিঠা তৈরী হচ্ছে......



৮। তৈরী হয়ে গেল পিঠা । মাত্র আধাঘন্টার মত সময় লাগে.......



৯। তারপর চাকু দিয়ে কাটলাম........ মাঝখানে ডিমটা দেখা যাচ্ছে



১০। নাস্তা রেডি......



১১। একজনের নাস্তা/কালকের মেহমানের.... : big_smile



১২। এটা হলো মিষ্টি পিঠা (যেটা ডিম ভেঙ্গে যাওয়ার পর বানিয়েছিলাম)


৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×