ভালবাসি মায়ের ভাষা..........
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাভাষার গান যে আমার
মনের মাঝে ঘূর্ণ
গানের কথায় চোখে দেখি
অ আ ক খ বর্ণ।
মধুর ভাষা চাইছিল কেউ
করে দিতে চূর্ণ
আশা হলো গুঁড়ে বালি
হয়নি তো তা পূর্ণ।
কেউ পারেনি করে দিতে
ভাষাকে বিবর্ণ।
রক্ত দিয়ে কেনা ভাষা
ফিরে এলো তূর্ণ।
রঙ্গিন হলো শিমুল অসুখ
বাজল রণতূর্য
মায়ের ভাষা সম্মান পেলো
উঠল নতুন সূর্য।
রক্ত দেয়া যায়নি বৃথা
বাঙালিদের গর্জন
বিশ্বে পৌঁছে বাংলা ভাষা
সেইতো সেরা অর্জন।
মিষ্টি সুরে গান গেয়ে যাই
ভাটি জারি সারি
যেমন ইচ্ছে তেমন বলি
ঝরে মিষ্টি বারি।
বাংলা ভাষায় কথা বলে
ধনী গরীব চাষায়
বাংলা ভাষায় বাঁচি আমি
মরি বাংলা ভাষায়।
ভালবাসি মায়ের ভাষা
অন্য ভাষায় আঁড়ি
ভালবাসি নয় ফাল্গুন
একুশ ফেব্রুয়ারি।
(21-02-2015)
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন