» বাঁচাও প্রভু সকল শ্বাপদে.........
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভোগ বিলাসে মত্ত মন
উদাসী কিসের তরে
প্রভু দিছে অঢেল ধন
কড়িতে পকেট ভরে।
জমাচ্ছি শুধু মিছে
প্রয়োজন অতিরিক্ত
ছুটছে মন সুখের পিছে
জীবনটা করে সিক্ত।
চেষ্টা কভু মন করে না
হায়! পূণ্যি পালনে
অল্প সুখে মন ভরে না
ব্যস্ত ন্যায়স্খলনে।
আযান শুনেও ঠাঁয় বসে
টিভির শব্দ বাড়ায়
বাঁধা দেয়রে শয়তান এসে
বিনোদে মন হারায়।
রাত্রি জেগে আসক্ত মন
টিভি, মুভি বইতে
কুরআন পড়ার নেই কোনো ক্ষণ
মন পারে না সইতে।
শুদ্ধ পথে চলতে গেলে
মন যে কেনো যায় চমকে?
বন্দি হতে সত্যের জেলে
মুহুর্ত দাঁড়ায় থমকে।
অন্ধকারে থাকার লাগি
ডাকটা আসবে যবে
জগৎ সংসারের সব ত্যাগী
যেতে হবে তবে ।
সওয়াল জওয়াব কেমনে দিবে
মন ভাবোতো একবার
মায়ার বাঁধন চিহ্ন হবে
পাশে নেই কেউ দেখবার।
দু:খ যখন আসে চারপাশে
মনটা আল্লাহ্ আল্লাহ্ করে
দু:খের অথৈ সাগরে ভাসে
মনে আল্লা'র নামটি ধরে।
আল্লাহ্ ছাড়া আর কি উপায় আছে!
দু:খ-কষ্ট বিপদ আপদে
তাই বুঝি মন সদা কৃপা যাচে
বাঁচাও প্রভু সকল শ্বাপদে।
(28 August 2014 at 23:00)

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন