মন কথনিকা-৭১
এটা ফাঁস ওটা ফাঁস ফলাও খবর আনে সব মিডিয়া
দিতে পারেনা কেনো তারা ফাঁস ঠেকানোর আইডিয়া
টিভি চ্যানেল আর খবরের কাগজ দৌঁড়ায় ফার্স্ট হতে
ঘটনা ঘটে গেলে ক্যামেরা হাতে পথে পথে।
25 November 2014

মন কথনিকা—৭২
এত নিষ্ঠুর হলে কেমনে ফিরেও তাকাও না
দুচোখে আর রঙ্গিন স্বপ্নও দেখি আঁকাও না
ঢঙ দেখলে বাঁচি না, সামনে চল মুখ ফিরায়ে
বুঝো না! ফিরে দেখো অশ্রু পড়ে গড়ায়ে।
12 November at 21:59 •

মন কথনিকা-৭৩
কত পাপযে লুকিয়ে থাকে হায়! মনের অতলে
মার্জনা করে তবে প্রভু ঠাঁই দিয়ো ভূতলে
সঠিক পথে নাওরে প্রভু হেদায়েত দাও আমারে
অসহায় বান্দারে করে দিয়ো প্রভু ক্ষমারে।
11 November at 19:53 •

মন কথনিকা—৭৪
ভুল বুঝাবুঝির অবসান কেনো যে হয় না
ভুলের মাঝে সামান্য শুদ্ধতাও রয় না
ভুলটারে ভুল বুঝে কেউ নিজের ঘাড়ে লয় না
ভুল বুঝেই জীবন গেল, প্রাণে সয় না
10 November at 18:56 •

মন কথনিকা-৭৫
ভালবাসলে কভু, স্বার্থটা ত্যাগ করো অন্তর থেকে
আঘাত লাগলে সমাধান করো হাতে হাতটা রেখে
ভালবাসলে যদি ভুল বুঝে কেন দুরে যাবে
দুরে গেলে কি বল সব সুখ-শান্তি ফিরে পাবে?
(7 november 2014)


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





