কি কি করলে ঈদে....
২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেমন কাটলো ঈদ তোমাদের
কেমন মজা করলে
কি কি খেলে তোমরা বলো
কেমন উদর ভরলে।
ফিন্নি পায়েস পোলাও কুরমা
মুরগী মাংস খাসি
গরুর মাংস খেয়ে খেয়ে
উদর করলে খুশি!
কোথায় কোথায় ঘুরলে ফিরলে
রেষ্টুরেন্টে পার্কে
ভীড়ের মাঝে কি কেউ হঠাৎ
ভয়ে গেলে ভড়কে!
খোলা আকাশ খোলা ছিলো
বৃষ্টি ভেজা দুপুর
ঈদের খুশি ভেজাভেজি
মনের বাজে নূপুর।
ঘরের মাঝে কারা ছিলে
বৃষ্টিরে ভয় পেয়ে
কারা কারা বৃষ্টি মাথায়
আনন্দের গান গেয়ে।
ডেটিং ফেটিং করছো কারা
ছাতা মাথায় দিয়ে
বউয়ের আঁছলে মুখ গুজে
কারা ছিলে ছুঁয়ে।
কি কি দেখছো টিভি শো-তে
সিনেমা নাটক গান
সবে মিলে স্বজন সাথে
হৃদয়ে ছিলো টান।
মায়ের হাতে পিঠা পায়েস
কারা কারা খেলে
নতুন জামায় ঈদ নামাযে
কারা কারা গেলে।
কে কে বলো পেলে ঈদী
ঈদী দিলে কারা
বেজার মুখে ঈদী দিয়ে
কারা খেলে ধরা।
বৃষ্টি ছিলো বলে তোমরা
মনটি খারাপ করে
ত্যক্ত মনে চুপটি করে
বসেছিলে ঘরে?
যেমন খুশি করলে ঈদে
একে একে বলো
দু:খ যদি কিছু থাকে
পায়ের তলে ধলো।
ঈদের খুশি ঈদের হাসি
পূরণ হোক সব ইচ্ছা
ঈদের পরে জানাই আমি
ঈদ পরের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98

হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!
==========
কবিতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।...
...বাকিটুকু পড়ুন
ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর...
...বাকিটুকু পড়ুন