১/
নতুন আলোর নতুন দিন
মনে বাজুক সুখের বীণ।
২/
নতুন দিনের স্বপ্ন চোখে
ভরে থাকুক অথৈ সুখে।
৩/
নতুন করে জীবন সাজাই
নতুন দিনের বাজনা বাজাই।
৪/
ভোরের আলোয় নতুন দিবস
মন যেনো আর রয়না বিবশ।
৫/
জরাজীর্ণ চৈত্রের বুকে
শুয়ে থাকুক অথৈ সুখে।
৬/
নতুন দিনের আলো হাসে
বাংলাদেশ আনন্দে ভাসে।
৭/
নতুন দিনে শপথ করি
সন্ত্রাসমুক্ত দেশটি গড়ি।
৮/
হাতে হাত মিলিয়ে ভাই
দেশে ঐক্য গড়তে চাই।
৯/
ঐক্যের লাইনে চলো দাঁড়াই
বিপদ আপদে হাত বাড়াই।
১০/
অঙ্গীকার হোক ঘরে ঘরে
লাঠি উঠুক খুনীর তরে।
১১/
খুনী ধর্ষক টিজিংকারী
চলে যাক এ বাংলা ছাড়ি।
১২/
সন্ত্রাসীর হাত চলো দেই গুঁড়িয়ে
দেশ থেকে যাক সব সন্ত্রাস ফুরিয়ে।
১৩/
নতুন দিনে আওয়াজ উঠাই
ন্যায়ের আজি নিদ্রা টুটাই।
১৪/
ঘুষ দূর্নীতি যাক ধুয়ে যাক
দেশ আমার নতুন মাত্রা পাক।
১৫/
ধূলো বালি মলিন জরা
নতুন হাওয়ায় উড়ুক ত্বরা।
১৬/
নতুন হাওয়ায় দেশ হোক শুচি
ভাল থাকুক ধনী গরীব
কামার কুমার কুলি মুচি।
১৭/
পুরাতন সব দু:খের স্মৃতি
নতুন দিনে ঘটুক ইতি।
১৮/
নতুন করে জীবন দেখে
চোখেতে যাও স্বপ্ন এঁকে।
১৯/
বাংলামাসের তারিখগুলি
আমরা যেনো না যাই ভুলি।
২০/
গ্রীষ্ম বর্ষা শরত হেমন্ত
রঙিন হয়ে আসে বসন্ত
শীতের দিনের হিমেল স্পর্শে
আরামে ভরে মন হর্ষে।
২১/
ছয়টি ঋতু বারোটি মাস
বাংলাদেশে হোক সুখের চাষ।
২২/
শুভেচ্ছা রইলো সবার তরে
সুখের বসত হোক ঘরে ঘরে।
২৩/
শালীনতার ভিতর থেকে
শুদ্ধতার যাই ছবি এঁকে
মাত্রার মাঝে খুশি কুঁড়াই
অল্পতেই না হয় মন জুড়াই।
২৪/
যতই খাই না ক্যান ইলিশ পান্তা
সুখ না থাকলে সব লাগে নুন্তা।
২৫/
রোদের তাপে হিংসা জ্বলে যাক
শান্তি নিয়ে তুই আয়-না বৈশাখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

