ক্যামেলা-ক্যানন ডি৬০০
এই ফুলগুলোও বাণিজ্য মেলা থেকেই উঠানো। আসলে ফটোগ্রাফি বিষয়টা অনেক কঠিন বিষয়। ছবি তুলতে হলে প্রচুর সময় নিয়ে তুলতে হয় তাড়াহুড়ো করে তুলতে গেলে ঠিক আমার মতই হ য ব র ল ফটোগ্রাফী হয়ে যেতে পারে। ধীরস্থির বসে জায়গা দেখে বা ব্রাকগ্রাউণ্ড দেখে ফটো উঠালে ফটো সুন্দর হয়। এসব বিষয়ে ছেলেরাই ভাল পারবে কারণ মেয়েদের ফটোগ্রাফীতে খানিকটা লজ্জাও থাকে। দ্বিধাদ্বন্দ্ব মনে নিয়ে কি আর ফটোগ্রাফার হওয়া যায় sad কে কি বলল ....... পাশে লোকে কিছু বলে নিয়েই ফটো উঠাই বারবার। তাই ফটোগুলো হয়না মনের মতো।
যেখানে ফুল দেখি হাতে ক্যামেরা বা মোবাইল থাকলে সবাই কিছু ফটো উঠাবেই এটা একটা ছোঁয়াছে রোগ তবে যারা ফুল ভালবাসে প্রকৃতি ভালবাসে তারাই কেবলমাত্র এই কার্যটি সমাধা করে থাকেন। তার ব্যতিক্রম নই আমিও। হাজার হাজার ফটো উঠাই যেখানে যাই সেখানেই।
১। এই ফুলটার দিকে আমি অনেকক্ষণ তাকিয়ে থাকি....... আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি । অসম্ভব সুন্দর ফুলটাকে আল্লাহ কি সুন্দর করেই না সাজিয়েছেন....... কোন ভুল নেই হেরফের নেই রঙ বসানোয়.....
ডালিয়া ফুল.......

২। ম্যাজেন্ডা ডালিয়া.....
আমি ছেলে হলে কোনো ডালিয়া নামের মেয়েকে বলতাম
ডালিয়া তুমি ফুল হতে পারতে এমন
ওগোলাপী আভায় ছুঁয়ে থাকতে আমার মনের বাগান
ডালিয়া তুমি ফুল হতে পারতে
আমার বাগের ডালিয়া বাগে।

৩।
পাঁপড়ির মাথায় সাদা রঙে
ডালিয়া তুমি সেজে আছো কোন সে ঢঙে।
অসম্ভব সুন্দর ডালিয়া

৪।
ও ডালিয়া হলুদ কন্যা
ছড়িয়ে দিয়ে রূপের বন্যা
রূপঊর্মিতে ভাসছি তোর
চোখে লাগাস এ কেমন ঘোর!

৫। এই ফুলগুলোরে আমরা গ্রামের ভাষায় মোরগ জবা বলি হয়তো এর অন্য নাম আছে । আমি অবশ্য এর আসল নাম জানি না। জানলেও মনে থাকে না। ....... এই ফুলগুলি আবার অনেক কালার ও অনেক প্রজাতির হয়ে থাকে। চোখ ধাঁধানো সুন্দর ফুল।

৬। সুইট উইলিয়াম বা ডায়ান্থাস। রূপবাহারী ফুল
রূপ ছড়িয়ে দেয় পুরো বাগান জুড়ে। গন্ধহীন ফুল তবে চোখকে তো অবশ্যই মুগ্ধ করার ক্ষমতা বেশ তার।

৭। গোলাফী ডায়ান্থাস বা সুইট উইলিয়াম...... সুন্দর আর সুন্দর তার তুলনা সে নিজেই। বিধাতা হতে সে এমন রূপ পেয়ে অবশ্যই ধন্য সে

৮। এটার নামও জানি না সরি.......... কেউ বলে দিলে এড করে দিয়াম নে। এটাও্ সবুজের বুকেই ফুটে থাকে।

৯। আরেক প্রজাতির ডায়ান্থাস........... এর রঙ টি কি অপূর্ব । এই কালারের জামা অবশ্যই সবাইকে মানাবে।

১০। গোলাপি ডালিয়া...... দুজনা দুজনার হয়ে বেঁচে আছে যেনো।

১১। গোলাপী ডালিয়া

১২। এটা কোন ধরণের পাতা বাহার হয়ে থাকবে খুব সুন্দর দেখতে

১৩। বাগান জুড়ে হরেক রকমের ফুল ফুটে আছে

১৪। এগুলো চন্দ্রমল্লিকা জাতিয় ফুল হতে পারে আমি সিউর না
কিছু বেঁচে থেকে সুন্দর বিলায়
কিছু মরে গিয়ে স্থায়ীত্বহীন বুঝায়
কেউ আমরা চিরস্থায়ী নই...... এরাও নয়। তফাথ একটাই ওরাা শুধু বিলায় আর আমরা হাতিয়ে নিতে চাই সব নিজের করে।

১৫। গোলাপী চন্দ্রমল্লিকা.... হতে পারে আমি সিউর না। তবে ফুলগুলি অদ্ভুত সুন্দর । আর কালারটাও ফাটাফাটি সুন্দর।

১৬। এই ফুলেরও নাম জানি আই এম সরি sad

১৭। বাগানজুড়ে ফুল আর ফুল

১৮। দুধ সাদা ফুলের নাম যদি কেউ জেনে থাকো
বলে দিয়ো আমায়...... কৃতজ্ঞ থাকব

১৯। পাতা বাহার

২০। পাতাবাহার জাতীয়। এই ফুলটিরও অনেক প্রজাতি দেখলাম বিভিন্ন কালারেরও হয়ে থাকে।

সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


