ব্যস্ত সময় হাতটি ধরে...
০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যস্ত আমি ব্যস্ত তুমি
ব্যস্ত থাকা সারাবেলায়
ঘড়িটা রেফারী হয়ে
বাঁশি ফুঁকে শেষের খেলায়।
ভোরের বাঁশি বাজল যখন
বেঘোর ঘুমে থাকি আমি
ঘুমের চোখে ঢুলতে ঢুলতে
ব্যস্ততায় হই অগ্রগামী।
এলার্ম যখন বাজে তখন
মেজাজটা হয় বড্ড তিতা
ঘুমের সাথে হলোনা তাই
পাতা আমার পরম মিতা।
তড়িঘড়ি খাওয়া দাওয়া
বেলা গেলো পোশাক পড়তে
ইস্ত্রি দেয়া হলো কি-না
ভাবতে সময় লাগল ঝরতে।
স্কুলের বাচ্চা খেয়ে যাবে
চিন্তা যখন মাথায় আসে
স্তব্ধ হয়ে বসতে গেলেই
সময় মাতে সর্বনাশে।
দিনের শুরু দৌঁড়ের উপর
নেয়ে ঘেমে নাস্তানাবুদ
একটু সময় দাও বাড়িয়ে
দোয়া আমার শুনো মাবুদ!
অফিস পাড়ায় এসে দৌঁড়াই
ফাইল হাতে হেথায় সেথায়
রাত্রির আঁধার নেমে আসলেই
মরি আমি পায়ের ব্যথায়।
পায়ের ব্যথা ভুলতে বসি
সংসার নামক জেলে বসে
রান্নাবান্না বাচ্চার দেখভাল
চিন্তায় গেলো অংক কষে।
ঘুম পাড়িয়ে দাওরে বাচ্চার
আমার ঘুমের খবর কি আছে
ক্লান্ত দেহে শুলে বিছনায়
ঘুমের আরাম মনটা যাচে!
চক্ষু দুইটা লাগলে পরেই
ভোরের পাখি আমায় ডাকে
রাজ্যের তন্দ্রা চোখে নিয়ে
উঠে বসি ঘুমের ফাঁকে।
এমন করেই যাচ্ছে জীবন
শুনো তোমরা ভুল বুঝোনা
সকল মেনে খুঁজলে ভাল
রাগলে তবে আর খুঁজোনা।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০

জেফরি আর্চারের A Prisoner of Birth....
জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন