স্মৃতিগুলো জেগে উঠে আচম্বিতে....
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
-------------------------
মুগ্ধ সুন্দর দিনগুলি হায়!
কেমন করে যায় চলে যায়
স্মৃতিগুলো ধূসর মলিন
দৃষ্টি থেকে হলো বিলীন।
রোজ প্রভাতে শিউলী তলায়
মালা গেঁথে দিতাম গলায়
ঝুড়ি ভরতে ফুলে ফুলে
দুনিয়ার সব যেতাম ভুলে।
একটা দুইটা শিউলীর মালা
সাজাতাম হায়! মনের ঢালা
ফুলের গয়না হাতে কানে
পরে খুব সুখ লাগত প্রাণে!
শিশির ভেজা দূর্বাঘাসে
নগ্ন পায়ে শান্তি চাষে
হেঁটে হেঁটে প্রভাত বেলায়
রোদ্দুর হয়ে লাগতাম খেলায়।
কত শত দুষ্টুমিতে
ভেসে যেতাম সুখঊর্মিতে
প্রভাত দুপুর বিকেল সন্ধ্যা
সুখের স্পর্শে শান্তির তন্দ্রা....
দড়ির দোলনা গাছের ডালে
দুদোল দুলতাম তালে তালে
মুগ্ধ প্রহর আমার ছেড়ে
বিদায় নিলো হাতটি নেড়ে!
রাতআঁধারে জোনাক পোকা
বাঁশের ঝাঁড়ে থোকা থোকা
জ্বলত নিভত ঝুঁপআঁড়ালে
পালাতো সে হাত বাঁড়ালে।
চাঁদের আলো উঠোন জুড়ে
দৃষ্টি যেতো বহুদূরে
মিষ্টি আলোর প্রহরগুলো
স্মৃতির উপর পড়ল ধূলো!
ঝিঁঝি পোকার ডাকের চোটে
যেতো হঠাৎ নিদ্রা টুটে
হুক্কা হুয়া শিয়াল ডাকে
আঁখের ক্ষেতে ঝাঁকে ঝাঁকে।
কোথায় গেলো সে দিনগুলি
ক্ষ্ট মনে খেলছে হুলি
এত এত সুখের স্মৃতি
হয়ে রইল দু:খ-গীতি।
লিখতে গেলে সকল কথা
সময় নষ্ট হয় অযথা
আর যাবোনা স্মৃতির বাড়ি
স্মৃতির পাতায় টানলাম দাঁড়ি।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০

জেফরি আর্চারের A Prisoner of Birth....
জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি...
...বাকিটুকু পড়ুন
জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫...
...বাকিটুকু পড়ুন