somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার কাব্য..... (মেগাপোস্ট)

১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
©কাজী ফাতেমা ছবি
#ইশারাই_কাফি_হে_ছেলে
মুখের আমার প্রেমের তালা-ইশারাতে বুইঝা লও
ভালবাসি কানে কানে-কইতে কইয়ো না কও কও
চোখের তারায় লেখা আছে-পারো যদি পইড়া লও
মুখে তুলে ফেনার ঊর্মি-প্যাঁনপ্যানানি দূরে থও।
তাকাও দেখি চোখে চোখে-বুঝো কিছু বুইঝা লও
কানে কানে কইতে পারো- ওগো আমার সোনা বউ।
মরছ তুমি মরছ প্রেমে-চুলের ভাঁজে মুখ গুঁজে
চোখ দেইখাও বুঝো নাকো-মন যে শুধু তোমায় খুঁজে।
অধর ছুঁয়ে প্রেম ফুয়ারা-প্রেম নিবেদন ইশারায়
মুগ্ধতাতে অবশেষে-তোমার তরেই মন হারায়।

২।
বন্ধ করলাম আঁখি আমার-এই-বলোনা আজ কি দিবা?
যা কিছুই দাও না কেনো-ছড়ায় যেনো মনে বিভা?
খুললে আঁখি চমকে যাবো-এমন কিছু দিবা নাকি
না অযথাই তুমি আমায়-আচম্বিতে দিবা ফাঁকি?
হীরা মানিক মনিমুক্তা-দামী কিছু চাই না আমি
গাড়ী বাড়ি টাকা পয়সা-চাই না হতে নামি দামী।
তুমি আমায় চমকে দাওনা-হাতে নিয়ে ফুলের তোড়া
আঁখি খুলে অবাক আমি-বুঝতে যদিও হবে থোড়া
অবাক আঁখি তোমার আঁখি-মিলেমিশে ভালবাসা
এমন করেই হয়ো তুমি-আমার মনে স্বপ্নের চাষা।
মুগ্ধ হয়ে দেখবো তোমায়-তুমি দেখবে মুগ্ধ আমায়
দুজনেরই মনটা যেনো-একই পথে গিয়ে থামায়।

৩।
অপেক্ষাতে থেকে থেকে-নিদ্রা এলো চোখে
বন্ধু আমার জেগে থাকার- দে-না মন্ত্র ফুঁকে
বলেছিলি আসবি হেথায়-বসে ঘুমে ঢুলি
আসলি নাতো সময়মতো-মিছে মুখের বুলি।
কাজল দিয়ে সাজিয়েছি-হরিণ কালো চোখ যে
চোখ নদীতে ডুববি বন্ধু-দেখবি কত সুখ যে।
শেম্পু দিয়ে উড়িয়েছি-দেখ-না এসে চুল যে
চুলের ঢেউয়ে হারিয়ে তুই-গুঁজে দিস্ এক ফুল যে।
আলুথালু প্রহর আমার-ঘুমের রাজ্যে হারাই
ফাঁকা বেঞ্চে বসে বন্ধু-নিদ্রাতে মন বাড়াই।
চোখের আমার ঘুমের রাজা-বসে দিচ্ছে চুম যে
চোখের পাতায় স্বপ্ন এসে-বাজনা বাজায় ঝুম যে।
ভাঙ্গিয়ে দিস রাজ্যের নিদ্রা -বেলী ফুলের স্পর্শে
পাশে এসে দাঁড়ালেই তুই-জীবন কাটবে হর্ষে

৪।
কি শুনাইলা কানে কানে-লজ্জা বুঝি লাগে না
ছুঁয়ে দিতে হাতটি তোমার-ইচ্ছে বুঝি জাগে না।
চুপিচুপি নয়কো কিন্তু-হালকাভাব চাপিয়ে
ভালবাসি বলো জোরে-নীল আকাশ কাঁপিয়ে।
ইশ্ এসো না কাছে তুমি-ভয়ে কাঁপি থরথর
স্ট্যাচো হয়ে দাঁড়াও দূরে-করো নাকো নড়চড়।
চোখে তুমি চোখ রেখোনা-প্রেমানলে পুড়বে
মুগ্ধ হাওয়া ঘোর লাগানো-মাথা দোলে ঘুরবে।
এই দেখোনা তাকাও এদিক-চোখের আয়নায় তুমি
ভাসছ ডুবছ প্রেমের জলে-মুগ্ধ মনের ভূমি।
তোমার মনের উর্বর জমি-প্রেমের হবো চাষী
বলবো তোমায় বলব জোরে-বলব ভালবাসি।
কিগো তোমার লাগছে কেমন-লজ্জা পাইছো নাকি?
ধরছি হাতে এই খপ করে - কি? দিবে আর ফাঁকি?

হাহাহাহাহাহাহাহাহাহা রইলো কি কিছু আর বাকি? ;)

৫।
এইতো এবার ঠিক আছে সব- চলো এবার হারাই
অজানার উদ্দেশ্যে তবে-অগ্রে পা'টা বাড়াই
যাবে কোথায় ঠিক করেছো?নাকি বনের ভিড়ে
গোলপাতার এক ছাউনি হবে-মোদের ছোট্ট নীড়ে?
কিগো-এমন করে তাকিয়ে যে-দাও না দেখি উত্তর
গুছাবো কি থাকা খাওয়ার-সব বিছানা পত্তর?
আরে বাবা চোখটি নামাও-দেখছো কিগো এমন
চোখের মাঝে চোখটি, ওমা! -লাগে জানি কেমন!
আমায় বুঝি দেখো নিকো-হা করে তাকিয়ে আছো
কি খুঁজছো গো চোখনদীতে-কি-বা এমন যাচো?
বুঝি নে বাপু কি করছো-লজ্জায় যে যাই মরি
বোঁচা নাকের শ্যামলা মেয়ে-নইকো আমি পরী।
উফ্ বাঁচালে চোখ নামালে-বলো আমায় চুপি
বনের নীড়ে আমরা দু'জন-আলো দিবে কুপি?
আলোর মশাল জ্বালিয়ে গো-রাখবো নীড়ের চারপাশ
বাঘ-ভাল্লুকের ভয়ে তবে-করব নেকো হাঁসফাঁস।
নীড়ের পাশে ছোট্ট নদী-কলকলাবে জলে
তোমার বুখে মুখ লুকাবো-নিঝুম ভয়ের ছলে।
প্লান'টা কেমন হলো শুনি-রাজী থাকলে বলো
দেরী নয়কো আর এখানে-আমার সাথে চলো।

কল্পনাতে নাও ভাসিয়ে-জীবনটা কি চলে
শুনলে কথা তোমার এমন-পিত্তি রাগে জ্বলে।
বনের ভিতর বাঘের আড্ডা-আমরা হবো খাদ্য
হায়েনারা মাংস খেয়ে-বাজাবে সুখ বাদ্য।
মরতে কেনো চাও বলোতো-অল্প জীবন নিয়ে
ও মেয়ে শুনছো কি তুমি-মন নিলে ছিনিয়ে.....
তোমার মাঝে মনটা আমার-শুনতে ইচ্ছে কথা
এমন কথা বললে তুমি-মনে পেলাম ব্যথা।
এখানটাতে গড়ে নেই না-ছোট্ট একটা বাড়ি
লোকালয়টা ছেড়ে বনে-না দেই তবে পাড়ি?
ধরো দেখি হাতটা আমার-হাঁটি দূর বহুদূর
বিকেলের এই মিষ্টি আবেশ-আহা মিষ্টি রোদ্দুর
গোধূলীয়ায় আলো ধরে-হাঁটব চোখ যায় যদ্দুর
হাসি কান্নায় জীবনটা হোক-এই যে মেঘ এই রোদ্দুর।


(ছন্দপতন ধরিয়ে দিলে খুশি হইতাম :) )

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×