আল্লাহ ক্ষমাশীল...
২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিরে যাবে এখান থেকে
নিঃশ্বাস যখন থামবে
যমে এসে টানলে জান'টা
কষ্টে তখন ঘামবে!
কি ভেবেছো থেকে যাবে
এখান'টাতে এসে
পাপের মাঝে থাকবে ডুবে
রঙ তামাশায় হেসে!
মেয়াদ যেদিন হবে ইতি
এই দুনিয়ার মাঝার
পারবে নাকো থাকতে হেথায়
চেষ্টা করলে হাজার!
গায়ের শক্তি যাবে কমে
একদিন ধীরে ধীরে
মনের ভিতর জরাজীর্ণ
ধরবে তখন ঘিরে।
সময় থাকতে নাও নি মুখে
মাবুদ আল্লা’র নাম’টি
বুঝো নিকো যেতে হবে
ছেড়ে ইহধাম’টি।
সারাজীবন নিজের জন্য
খুঁজলে আরাম আয়েস
পূরণ করলে পাপের পথে
নিজের যত খায়েস!
নামাজ রোযার ধার ধারো'নি
গায়ে ছিল শক্তি
দুর্নীতিতে মেতেছিলে
মোহে ছিল ভক্তি!
শিরক বি'দাত কুফর করতে
হও নি পিছ পা কভু
ছিল অঢেল ধন সম্পত্তি
চাইতে আরো তবু!
দিতে হবে জবাব কিন্তু
আল্লাহ্ তা'লার নিকট
বুঝবে তখন জীবন সেথায়
কত'টা যে বিকট!
এসো ফিরে শান্তির পথে
নামাজ রোজা পড়ো
ঈমাণ রেখে আল্লা'র প্রতি
মনের ভিত'টি গড়ো!
আল্লাহ্ নামের তজবি সদা
জপো দমে দমে
সত্য মনে ডাকলে তারে
পাপ'টা যাবে কমে!
পরকালে না চাও যদি
হতে নাস্তানাবুদ
প্রার্থনাতে চাও গো ক্ষমা
ক্ষমা করবেন মাবুদ।
ছবি-নেট
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন