
সময়ের সাথে সাথে উড়ে যাচ্ছে কার্পাস হয়ে
জমানো স্বপ্ন যত
অন্তরে নেই আর হরিৎ প্রান্তর
বরফ শীতে জমাট বেঁধেছে ক্ষত।
কঠিন সময় আর ক্ষত একাকার হয়ে
জীবন হয়েছে লীন
অজান্তেই যেনো
দেহের ভিতর প্রাণহীন হই প্রতিদিন।
আশায় বাসা বেঁধে
সময় হল কত নষ্ট
আলো এসে নাড়েনি কড়া
জমা হয়েছে বুকে চাপা কষ্ট।
মরচে পরে গেছে
বিশ্বাসের মেরুদন্ডে
হিসাবের খাতায় জমা রাখলাম
উন্মুক্ত করব একদিন বিচারের মানদন্ডে।
আশায় বুক বেঁধে রই
সুখ এসে ঠেকবে পায়ে
সব জ্বালা যন্ত্রনা দুঃখ কষ্টগুলো
রেখে দিলাম নিভৃত সঞ্চয়ে।
(December 25, 2012)
(অট: এই লেখাটি ২০১২ সালের । তখন সবেমাত্র লেখায় হাতেকড়ি। একটু একটু লিখতে শুরু করেছি। আজ হঠাৎ নজরে পড়লো। সার্চ দিয়ে দেখি এলাহি কান্ড ২০১৬ তেও কপি হয়েছে ... সে সময় থেকে আজ পর্যন্ত কপি হচ্ছে তো হচ্ছেই । এখন এখানে পোস্ট করলাম দেখা যাক আর কত লেখক হতে পারে এই লেখার হাহাহাহা। কি মনে করে লিখেছিলাম ঘটনাটা্ও মনে নেই আজ। যাই হোক এসব অনেক আগের লেখা এখানে তাল মাত্রা লয় কিচুই ঠিক নাই। আর এসবের ধার ধারি না এখন ইচ্ছে মতন লিখি। নাইবা হলাম কবি লেখক। আমি ঠিক আমার মতনই লিখে যাবো ইনশাআল্লাহ। লেখা আমার মনের খোরাক ভাল থাকার উপায়। চুরের ঘরে চোর নে চানাচুর খা পেট ভইরা)
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৭ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



