প্রিয় লেখকের জন্মদিনে শুভেচ্ছা ভালবাসা...
১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
ও হিমুর কারিগর তুমি
হারালে কই শুনি
হিমুর দেখা পেতে আবার
আজো প্রহর গুনি।
চান্নি পসর রাত্রিগুলোয়
স্মরি তোমার কথা
অবেলাতে গিয়ে দিলে
পাঠক মনে ব্যথা!
হিমু সাজে চান্নি রাতে
তোমায় ভালবেসে
অবাক করা জোছনার আলোয়
হিমুরা যায় ভেসে!
হলুদ সাজে সাজি হিমি
খোলা চাঁদে বসি
হিমেল হাওয়ায় চান্নি আকাশ
একলা একা চষি!
তিথিরা সেই নীল তোয়ালে
ওড়িয়ে দেয় হাওয়ায়
মারুফের অপেক্ষায় তারা
বসে দখিন দাওয়ায়!
রূপা আজো খুঁজে ফিরে
হিমুর দেখা পেতে
তোমার কাছে তাইতো রূপা
চায় সে ফিরে যেতে!
ভুলি নাই-তো আমরা তোমায়
জন্মদিনে স্মরি
তোমার জন্য ভালবাসা
শ্রদ্ধায় বুকে গড়ি!
শুভেচ্ছাতে কোটি পাঠক
স্মরণ করলো তোমায়
প্রিয় মোদের হুমায়ুন স্যার
আছো চির কোমায়!
আজ তোমার জন্মদিন শুনো
শুভেচ্ছার অন্ত নাই
মোদের ছেড়ে নিলে তুমি
চির নিদ্রাতে ঠাঁই।
যেথায় আছো ভাল থেকো
দোয়া তোমার তরে
সুখ শান্তিতে থেকো একা
আঁধার কালো ঘরে!
তোমার লেখার ভালবাসায়
করলে মোদের আটক
আত্মা যেনো সুখে থাকে
দোয়া করি পাঠক!
November 13, 2016 at 11:29pm

সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে
ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন
জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো...
...বাকিটুকু পড়ুন
বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুন