
বিভিন্ন সময়ে তোলা এই ছবিগুলো। সবগুলোই ক্যানন ক্যামেরায় তোলা। বিজয়ের মাস তো তাই এই পতাকা রঙ ছবিগুলো দিতে ইচ্ছে করতেছে। কী সুন্দর আমাদের দেশ। কত ফল ফুলে ভরা। কী সুন্দর সবুজাভ প্রকৃতি আমাদের । কত উর্বর মাটি এখানের। তারপরও আমাদের অভাব আর অভাব । অপূর্ণতা অপ্রাপ্তির হাতছানি চারিদিকে। মানুষগুলো অল্পতে সুখী নয় আর। শুধু নিজের করে চাই আর চাই। ধরুন একটা পাখির ছবি দিলে, মানুষের মন চাইবে আহা এটা যদি খেতে পারতাম। এমনই আমাদের লোভাতুর মন। দুদিনের এই দুনিয়া। যতটুকু পেলে জীবন চলে যায় নির্দ্বিধায় ততটুকুতেই কী সন্তুষ্ট হতে পারি না আমরা। আশ্চর্য্য মানুষের মন মানসিকতা।
এত সুন্দর ফুল আমাদের দেশের আনাচে কানাচে ফুটে থাকে। এত্তবড় আকাশটাতে কত রঙ মেঘের আনাগোনা। ছবির মতই আমাদের দেশটা । এসব দেখলেই মন ভরে যায় সুখে। কী স্নিগ্ধতায় মাখামাখি আমারদের মাতৃভূমি। এত সুন্দর ছবির দেশ এত সুন্দর সাজানো গোছানো পরিবেশের ছবি আর শালীন ছবি না দিয়ে মানুষ গুলো কিছু অশ্লীল ছবি ব্লগে পোস্ট করে। অশালীন পোষাকের ছবি দেখলেই গা জ্বালা ধরে। এরা ভাবে এদের মৃত্যু নেই । দুনিয়াতেই এরা সব সুখ ভোগ দখল করে যাবে আর পরকালে বেঁচে যাবে। আল্লাহ এদের হেদায়েত দিন। আর আমাদের দেশের প্রকৃতির মতই যেনো তাদের মনমানসিকতা গড়ে দেন।
২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





