=নতুন আলোয় সুখে বাঁচি=
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

©কাজী ফাতেমা ছবি
নতুন দিনের নতুন আলোয়
নতুন করে বাঁচা
দুঃখ যত দেই উড়িয়ে
খুলে বুকের খাঁচা!
আসুক ক্লান্তি ঝাপটে ধরুক
আসুক কষ্ট ধেয়ে
বিষাদ পায়ে দলে যাবো
সুখের জলে নেয়ে।
বিষণ্ণতা আসুক পাশে
আসুক ব্যথার পাহাড়
বিতৃষ্ণাদের পিছন ঠেলে
ছড়াবো রঙ বাহার।
সংকল্প আজ নতুন করে
সব গুছিয়ে ফেলার
জরাজীর্ণ খরা দেখে
পিছন ফিরে কে আর!
অতীতে যাক পেরেশানি
আসুক শান্তির বাণী
পবিত্রতা ছুঁয়ে থাকুক
আমার হৃদয়খানি।
হাসি থাকুক ঠোঁটের কিনার
উচ্ছ্বাস মুখের উপর
দুঃখ ব্যথা ছুঁড়ে পরবো
মাথায় শান্তির টোপর।
বুকের বামে করবো জমা
যত সুখের স্মৃতি,
বাজুক বাজুক নতুন দিনের
রিনিঝিনি গীতি।
উড়ুক মনে প্রজাপতি
স্বপ্ন মেলুক ডানা,
দীর্ঘশ্বাসের দেবো ছুটি
মানবো না আর মানা।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন