নতুন বইয়ের পাতায় স্বপ্ন ছবি আঁকা......
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#নতুন_বইয়ে_মন_ডুবিয়ে _পড়ো
নতুন বছর নতুন শ্রেণী
নতুন বইয়ের পাতা
নতুন কলম নতুন রাবার
নতুন পেন্সিল খাতা।
বইয়ের ভিতর পাতায় পাতায়
মিষ্টি মধুর ঘ্রাণে
নাক ডুবিয়ে দেখবে শিশু
সুখের দোলা প্রাণে।
নতুন শ্রেণী নতুন রুলের
নতুন খুশি মনে
নতুন পড়ায় নামে শিশু
বিদ্যা আহরণে।
পাতা উলটে নতুন পাতায়
রঙ বেরঙের ছবি
শিশুর মনে খুশির ঝিলিক
লাগবে ভালো সবই।
নতুন শ্রেণীর কঠিন পড়ায়
কেউ হয়ো না ভীত
কঠিন পড়ার সিঁড়ি বেয়ে
নতুনভাবে জিতো!
নতুন বছর নতুনভাবে
নতুন শপথ গড়ো
সাফল্যকে রাখতে ধরে
নতুনভাবে লড়ো।
January 6, 2017 at 10:38 PM

সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন