somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=ক্ষমা করো প্রভু=

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্ষমা করো প্রভু, তোমার এই অকৃতজ্ঞ বান্দাকে-ক্ষমা করো,
এই যে সুখে বেঁচে থাকা, এই নিঃশ্বাসে শুদ্ধ হাওয়া টেনে যাচ্ছি
এই যে, চোখের আলোয় দেখছি রোদ্দুর মাখা সকাল
রঙবেরঙা মানুষ আর রঙ দুনিয়া!
কই কৃতজ্ঞতা জানালাম আর কোথায়-ক্ষমা করো প্রভু।

আপু, অনেক আপন ভেবে বলেছি। রাগ করবেন না কিন্তু। ;)
এই যে ঋতুর পর ঋতু আসে যায়, দিয়ে যায় রঙ বৈচিত্র
সে তো তোমারই দান, সেতো তোমারই নেয়ামত;
বসন্ত কোকিলের গান, রঙিন পাতা,
শিমুল অশোক, যা দেখে হয়ে যাই কবি,
ছন্দে ছন্দে সাজাই কবিতার খাতা;
কখনো কৃতজ্ঞতা জানাতে গিয়ে কাঁদিনি, ঝরাই নি সুখে অশ্রু।
তুমি ক্ষমা করে দিয়ো প্রভু-ক্ষমা করো আমায়।

এই যে আকাশ মাথার উপর, কত বড় নেয়ামতের ছাতা
কোটি কোটি মানুষ মাথা গুঁজে নেয় শান্তির আশ্রয়,
তুমি কখনো খরা দিয়ে মানুষকে বুঝাও, কষ্ট কী!
আবার বৃষ্টি ঝরিয়ে আবাদ করে দাও পৃথিবীর জমিন,
মানুষ সুখের নি:শ্বাস টেনে জীবন ভালোবাসে,
এই যে আকাশ ফুটো করে ঝরাও সুখের বৃষ্টি;
সে বৃষ্টি নিয়ে কবিরা লিখে যায় হাজার কবিতা ছন্দে,
বৃষ্টির জল চোখের পাতা ছুঁয়ে যায় আর
মানুষ সিক্ত হয় মুগ্ধতার জলে,
করিনি শোকর গোজার কখনো, বলিনি তোমার রহম প্রভু
ক্ষমা করো আমায়-তুমি ক্ষমা করো।

এই যে জীবন, কত সুখে কেটে যায়......
দিনের আলোয় সাজিয়ে দাও সুখে বেঁচে থাকার পথগুলো
কর্মযজ্ঞে ব্যস্ত দিনভর....
সেই ক্লান্তি ভুলিয়ে দিতে তুমি দিলে আঁধারের নরম আলোর রাত্রি
দিনের সকল ক্লান্তি নিমেষেই উধাও যখন ঘুমিয়ে হয় সব ক্লান্তির অবসান,
দিয়েছো পূর্ণিমা-অমাবস্যা

দিয়েছো ঝোপঝাড়ে জোনাক পোকার আলো,
ঝিঁঝিদের ডাক আর শিয়ালের হাঁক;
নিঝুম রাত্রির বুক বেয়ে নেমে পড়ে কত শত ছন্দ কবিতা,
কই কখনো ভুলেই করিনি কৃতজ্ঞতা স্বীকার তোমার
ক্ষমা করে দাও প্রভু আমায় করো ক্ষমা।

যন্ত্র শরীরটা চলাচলের নিমিত্তে দিয়েছো নামাজ,
পরিচ্ছন্নতার জন্য দিয়েছো অযু,
তোমার নাম জপলেই কত শত নেকী.....
তোমার দেয়া প্রতিটি আদেশে কত মূল্যবান কল্যান নিহিত
দিয়েছো কুরআন নামের জীবন বিধান
রোজ হাশরে তোমার দিদার পেতে সাহায্যকারী
আমার প্রিয় নবী (সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), যার উম্মত আমরা.....
শয়তানের প্ররোচনা ভুলেছি সব, কৃতজ্ঞতা জানাইনি কভু
ক্ষমা করে দাও প্রভু, আমায় ক্ষমা করো তুমি।
January 8, 2019 at 10:34 PM
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×