somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=ব্যথায় ব্যাথাতুর হৃদয়ের ব্যর্থ আস্ফালন=

৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


©কাজী ফাতেমা ছবি
=ব্যথায় ব্যাথাতুর হৃদয়ের ব্যর্থ আস্ফালন=

হৃদয় ভাঙ্গচুঁড়ের পর, কই আর যাবো;
এদিক ওদিক চারদিকে অদৃশ্য বেড়া,
লাফিয়ে পড়তে গিয়ে দেখি নিচে অথৈ সমুদ্র,
আগাই সম্মুখ সূতোর টান, পিছাই মেরুদন্ডে চাবুকের আঘাত,
ডানে সম্পর্ক, বায়ে সমাজ, উপরে কর্তব্য, নিচে শূন্য,
আর স্তব্ধ দাঁড়ালেই বোবা কান পেতে শুনি অস্তিত্ব ভাঙ্গার গল্প।

যাওয়ার জায়গা নেই আমার- হৃদয়ে তুমুল ঝড়
বাতাসের তোড়ে যায় ওড়ে যায় যায় ঐ....
যা ছিল প্রাপ্তি, যা ছিল সুখ, যা ছিল মুগ্ধতা...
নাটাইবিহীন ঘুড়ি হয়ে অসীম শূন্যতায় গা ভাসায়ে যায় ওড়ে,
গেলো ওড়ে, যায় ওড়ে.... শুধু চোখ ছিল বিষাদে নিলীন!

আমার বলার কিছুই নেই, তাই এখানেই ফিরি বার বার...
নিথর বসে সুর তুলি বিষাদের....

বলছি বলে উচিৎ কথা
মারলে কথার তীর রে বন্ধু,
মারলে কথার তীর;
বিঁধল সে তীর, বসল সে তীর;
ভাঙ্গল সুখের নীড় রে বন্ধু
ভাঙ্গল সুখের নীড়।

কথার মাথায় বিষ মাখানো,
বিষে মন অধীর রে বন্ধু;
বিষে মন অধীর,
কথার বিষে বুকের মাঝে
কষ্ট বাড়ায় ভীড় রে বন্ধু
কষ্ট বাড়ায় ভীড়।।

বজ্র নিনাদ গলায় তুলে,
আস্থায় ধরাও চির রে বন্ধু
আস্থার ধরাও চির;
বাঁচি, থাকি আঁকড়ে ধরে
নত করে শির রে বন্ধু,
নত করে শির।।

মন্দ বলে করলে তুমি
প্রেম তোমার জাহির রে বন্ধু
করলে প্রেম জাহির;
ইচ্ছে করে সকল ছেড়ে
ঘর ছেড়ে হই বাহির রে বন্ধু
ঘর ছেড়ে হইবাহির।।
July 30, 2016 at 3:41 PM

(পুরাতন লেখা.......২০১৬ সালে হয়তো কোনো কারণে ডিস্টার্ব ছিলাম হয়তো মন খারাপ ছিলো। আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ, জীবন এমনই সুখ আর দু:খ, দু:খ আর সুখ, এজন্য কিছুতেই হেরে যাওয়া ঠিক না। সহ্য আর ধৈর্য্য আর সব ভুলে যেতে পারলেই জীবন সুন্দর আলহামদুলিল্লাহ)



=বিমর্ষ ক্ষণ আছি ছুঁয়ে=
দিন দিন ভালো জিনিসগুলোও তেতো লাগে;
অথচ ঘন্টার পর ঘন্টা বসে থাকা হতো সিনেমা দেখার নেশায়,
পর্ব নাটক দেখার অপেক্ষায় থাকা হতো সপ্তাহ জুড়ে....
রাতের পর রাত জেগে বইয়ে ডুবে থাকত মন।

কখনো আড্ডায় কেটে যেত রাত,
ফযরের আযান শুনে ফিরে আসতো সম্বিত;
অথির মন কিছুতেই কিছু খুঁজে পায় না আজ.।

সব ভালোর রন্ধ্রে রন্ধ্রে মেকিপনা ঢুকেছে;
তোমাদের কি মনে হয় না, কিভাবে কৃত্রিমতা আমাদের গিলে খাচ্ছে;
রুচিবোধ, ভালবাসা, প্রেম সবই দুষ্প্রাপ্যতার বাজারে হারিয়ে গেছে;
স্নেহ মায়া মমতা এসব হেরে যায় টাকার কাছে;
আচ্ছা! এর থেকে উত্তোরণের পথ কি তোমরা খুঁজছো না????
july 30, 2014 at 10:46 PM

(ভাবছিলাম আজ সারাদিন ব্লগে থাকমু, পোস্ট দিমু, কারণ ফেইসবুক আমার পোস্ট বন্ধ করে রাখছে সাড়ে তিনটায় মুক্তি দিবো হাহাহা, একটু সময় পাইছিলাম কিন্তু কেমনে কেমনে সময় গেছে গা )




সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৯
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×