somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাবিতা.......... দেখতে পারেন, পানও করতে পারেন :D

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



@কাজী ফাতেমা ছবি
=চা খাবে, জেগে উঠো ঘুম থেকে=
উঠো, দেখে যাও কতটা নিস্তব্ধতায় ভরা সকাল,
শহরের মানুষ ঘুমায় বেঘোর, চোখে স্বপ্ন আছে ছুঁয়ে,
মিহি হাওয়ায় গা ভাসিয়ে কেউ এখানে সকাল দেখে না,
ধোঁয়া উড়া গরম চায়ে রাখে না কেউ ঠোঁট!

এলার্ম ঘড়িটা বেজে চলেছে অবিরাম, শুনো কান পেতে
অফিসের সময় হলো বলে, এখনি জেগে উঠবে কেউ কেউ,
তাড়াহুড়ায় মুখে কিছু পুরে, দৌড় দেবে অফিস পানে,
ব্যাস্ততার কাঁধে চড়ে মানুষ সকাল হারিয়ে
টেবিলে রাখা ফাইলে গুঁজবে চোখ।

এসো দেখে যাও নিরবতার পথে পথে ফেরিঅ'লার হাক
সবজি মাছ আর নৈমিত্তিক জিনিসের সমাহার,
বাজার যেতে হবে না আর, তুমি হয়ে উঠবে আরো আলসে,
ঘরের দোরে বাজার হাট, সকালের হাওয়া হলো না আর গায়ে মাখা।

এসো গরম চায়ে দাও চুমুক,
চোখের যত ঘুম বিকিয়ে দাও তপ্ত জলে ঠোঁট রেখে,
কিছুটাক্ষণ দাঁড়াও বারান্দাতে, নিঃশ্বাস টানো জোরে,
শুদ্ধ হাওয়ারা হারিয়ে যাবে খানিক বাদেই
মিহি হাওয়ায় মিশে যাবে যন্ত্র যানের কালো ধোঁয়া।

কী চা খাবে? র' চা? নাকী দুধ মেশানো চা,
অথবা কফি খেতে পারো, চুলায় জল উত্তপ্ত হয়ে আছে,
শরীরটাকে চাঙা করে নাও এবেলা,,
চায়ের কাছে বিকিয়ে দাও যত আড়মোড়া আলসেমী!
০৫/০৮/২০২০



©কাজী ফাতেমা ছবি
=এইতো জীবন, আলহামদুলিল্লাহ=
ঘুমের ক্লান্তি ঢেলে দেই চায়ের কাপে,
মন্দানিল মুগ্ধ ক্ষণ ছুঁয়ে মন করে নেই চনমনে,
ঠোঁট আর কাপের উষ্ণতায় মাখামাখি সময়
সুখের নিঃশ্বাস ছেড়ে বলি ও করুণাময় আলহামদুলিল্লাহ!

সুখ পাখিটা গাছের শাখে ডেকে যায় হরদম,
কাজের ফাঁকে বারান্দার পাতাবাহারের সাথে মিতালী
পাখি এসে গ্রীলে বসেই হয় ফুড়ুৎ,
সে কি সময় চলে যাওয়ার অগ্রিম ঘোষণা!

ঐ যে সবুজ মাঠ নিস্তব্ধ, নিরব, কোথাও কেউ নেই
অথচ এই ফুরিয়ে যাও সেই গত বেলা এখানেই,
জমজমাট মানুষ, ছোট থেকে তরুণ বুড়ো,
কান পেতে শুনেছি কান্নার রোল!

দৃষ্টি তাক করে দেখেছি ইস্পাতের খাটিয়া,
কেউ বেলা শেষের খেয়ায় পা রেখেছিলো,
কেউ দুনিয়ার মোহ ছেড়ে পালিয়েছে,
চোখের জলে ভেসে গিয়েছিলো হয়তো কারো কারো
স্বজন হারানোর বেদনা!

কোন শোকই সেঁটে থাকে না মনে,
সব ব্যথাই অতীত হয়ে যায়,
যে ঘরের প্রিয় মানুষটি ছাড়া চায়ের আড্ডা চলতো না,
আজ তাকে ছাড়াই চায়ের কাপে টুংটাং সুর,
চায়ের ধোঁয়ায় মিশে যায় অতীত শোক!

ক্ষণস্থায়ী সুখ আঁকড়ে মানুষ বেঁচে থাকে
পরকাল স্মরণে অথবা ভুলে,
কাউকে ছাড়া কারো জীবন চলবে না
ডাহা মিথ্যেটুকু মিথ্যেই রয়ে যায়, মানুষ যে যার মত
নিজকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ক'দিন পরই!
25/7/2020

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৩
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×