somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন গদ্য-২

২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২। শব্দ চয়নে আমি অজ্ঞ। মাথায় ভিতরে অপ্রাপ্তির জঞ্জাল। যেটুকু দিচ্ছি, দিয়ে যাচ্ছি সন্তুষ্ট চিত্তে গ্রহন করো তুমি। ভালোবাসাই গুছাতে পারলাম না আর তুমি ভাবছো আমার শব্দ চয়ন নিয়ে। এত নির্ভেজাল শব্দ আমি কোথায় পাবো শুনি। আমার কাছে ব্যথার চেয়ে সুন্দর শব্দ আর নেই। কষ্ট, বেদনা, ক্লেষ, বিরহ, বিতৃষ্ণা, অসন্তুষ, বিস্বাদ, বিষ, তিতে এসবই আমার শব্দ। আমি ভালোবাসি এমন শব্দ।

শব্দ চয়নে তবে কিভাবে সাহসী হবো কিংবা সাবধান হবো সে বুঝি নে বাপু। অপরিণত শব্দে সাজাই আমার কাব্য ভুবন। এতো কবিতা নয়কো-এ আমার হৃদয় নিংড়ানো ব্যথা ভালোবাসা আর প্রেম-এখানে আমি শব্দ কেটে কুটে -বাঁচতে পারবো নে। আমাকে লেখক বা কবি ভেবো নে তুমি। আমি এমনই-সহজ কথার মানুষ-সহজ শব্দ সেঁটে দেই অকবিতার গায়ে। আমার মন তোমার মন কি তবে এক? আমি যা পছন্দ করি তুমি তা ভালোবাসো? আমি ভালোবাসি তোমাকে, তুমি বাসো আমায়?

আমি যদি বলি দুপুরের ঝাঁঝাঁ রোদ্দুর আমার খুব প্রিয়। তুমি উত্তরে বলবে ধ্যত-দুপুরের রোদ্দুর বড্ড জ্বালায় চোখ পুড়ায় আমার। আমি যদি বলি জোনাকির আলোয় চলো খুঁজি পথ। তুমি বলবে চলো চার্জ লাইটের আলোয় আগাই সম্মুখে। আমি যদি বলি-এই চলো ছাদে যাই চাঁদের আলো গোসল সেড়ে নেই,তুমি বলবে তুমি যাও আমি লেপের নিচে শীত উপভোগ করি। কেউ কি হয় কারো মতো বলো?

কারো মন কি অন্য মনের মতোই ফুটে উঠে মুগ্ধতা কিংবা উচ্ছ্বলতা? আরে বাদ দেও তো-আমি না হয় আমার মতই থাকি আমার বস্তা পঁচা শব্দ নিয়ে। আমি ব্যাকরণে অজ্ঞ বাপু। আর তুমি তো বিশ্ব ব্যাকরণবিধ। ব্যাকরণের ভাষায় ভালোবাসাকে কি বলে জানি? উত্তর দিয়ে যেয়ো সময় করে? বুঝলে।



৩। কাজ সেড়ে সীটে বসে থাকি। পিসিতে দাপিয়ে বেড়াই। কী বোর্ডে তুলি শব্দের ঝড়। কিন্তু এসব কেনো তোমাদের সহ্য হয় না, বুঝি না। বসে থাকলেও বলো, সারাদিন কি করি বসে বসে! আবার যদি সীট ছেড়ে যাই রোদ্দুর খেতে। তখনও তোমরা বলবে, আরে তুমি তো সারাদিন সীটেই থাকো না!

তোমাদের মতিগতি বুঝার মতো জ্ঞান নেই আমার। তোমাদের মতো সমালোচনা করে বেড়াই না বলেই হয়তো আমাকে নিজস্ব সীট টেনে বসিয়ে রাখে। কারো ক্ষতি তো আর করছি না । তোমরা কি জানো, সীটে বসে থাকাও একটা দায়িত্ব। দায়িত্বে অবহেলা তোমাদের দ্বারাই সাজে। এই চোখ দিয়েই তো দেখছি-কত সীট খালি পড়ে থাকে অবলীলায়। তোমরা তো তাদের সমালোচনাও করে বেড়াও অনায়াসে। আচ্ছা তোমরা কোন দলে শুনি?

(জানুয়ারী ১৯, ২০১৭)

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×