somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

» লকডাউনের মতিঝিল (জুলাই ২০২১)-১

২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈদের পর থেকেই চলছে কড়া লকডাউন/শাটডাউন পর্ব। এই কড়া লকডাউনে হাঁটি হাঁ টি পা পা করে কলোনীতে হাঁটতে যাই। অবশ্য মতিঝিলের এ জায়গায় পুলিশ সেনাবাহিনী কম আসে। তবে নটরডেম কলেজের সামনে অনেক পুলিশি বসে থাকে সারাদিন। বিকেল পাঁচটায় হাঁটতে যাই ঈদের পর কয়েকদিন অনেক নিরবতা ছিলো রাস্তাঘাটে। কেমন যেন ভুতূড়ে পরিবেশ বিরাজ করছিলো। হাঁটি আর ফটো তুলি প্রতিদিনই। আকাশটাও বেশ সুন্দর। আকাশের ফটো দিলাম না এইবার। এই লকডাউনে মধ্যবিত্ত নিম্নবিত্তদের দুরাবস্থার সীমা নাই। আগে মানুষ টাকা চাইতো এখন চায় খাবার। তবে টাকার চেয়ে খাবার কিনে দিতে পারলে আমার বেশী ভালো লাগে।

কিছু মানুষ ফুটপাতের কিনারে চায়ের দোকান দিত। কিন্তু তারা এখন আর বসতে পারছে না। ক্রেতার সমাগমও কম। কী যে কষ্টে আছে মানুষ। ভাল্লাগে না কিছু । কবে যে আল্লাহ রহমত করবেন জানি না। এবার কী সরকার ত্রাণ দিচ্ছে না? আমি জানি না সঠিকটা। যদি সবার ঘরে দুই ওয়াক্তের খাবারও দেয়া হতো প্রশাসনের পক্ষ হতে তাহলে মানুষ কাজের সন্ধানে বা খাবারের সন্ধানে বের হইতো না বলে বিশ্বাস।

০২। সবাই বাসায় অবস্থান করলেও এরা সব সময়ই ফুটপাত রাস্তায় হাঁটাহাটিঁ করে। এরা মুখেও মাস্ক পরে না।



০৩। লকডাউনে ফলের দোকান। এমন মোমেন্টে ছবি কয়জন তুলতে পারে হাহাহা। ক্রেতা নাই তেমন এই পথে।



০৪। পায়ে হেঁটে যাত্রা। যে যার গন্তব্যে এভাবে পা হেঁটেই পাড়ি দিচ্ছে।



০৫। ছবি তুললাম ব্যাংকের সামনে। চবি এডিট করতে গিয়া দেখি তাসীনের বাপ সামনে হাহাহা। ছবি দেখে হাসতেই আছি। পিছনে তাকাইয়া যদি দেখতো আমারে যে আমি ছবি তুলতাছি কী জানি কী কইতো কে জানে। কোনোদিকে তাকায় না। দ্রুত বাসায় যাচ্ছে তামীম তিনটা পর্যন্ত না খেয়ে থাকে এই চিন্তায়। আর আমি ছবি তুলতেতুলতে বাসায় যাই । গিয়ে দেখি খাওয়াচ্ছে ছেলেকে আলহামদুলিল্লাহ smile



০৬। সবুজ সবজি, দেখলেই ভালো লাগে, তবে ক্রেতা খুবই কম এজন্য কষ্ট লাগে।



০৭। লকডাউনে শাপলা চত্তর।



০৮। ব্যাংকের সামনে ছবি তুলছি দুইটা, দুইটাতেই তাসীনের বাপ। আর আমি গান গাই মনে মনে এই ছবি দেইখ্যা
বন্ধু আমায় একলা থুইয়া সামনে দিয়া হাঁইটা যায়
বুকটা ফাইট্টা যায় smile



০৯। ফলের দোকান। ক্রেতা নাই। ছবিগুলো তুলেছি আসলে হাঁটতে হাঁটতে । সরাসরি তুলতে লজ্জা লাগে আর মাইনষে কী কইবো । এজন্য ছবিগুলো তেমন সুবিধার হয়নি। সরি



১০। ইহা ঈদের আগের দিন মতিঝিলের ছবি। করোনা যেদিন বন্দি ছিলো



১১। ছবি তুলতে গেলেই দেখি মানুষ চাইয়া থাকে। এই রিক্সাওয়ালা কেমন তাকায় আছে হুহ



১২। অধিকাংশ রিক্সা খালি আসা যাওয়া করে। যাত্রী কম। এদেরও যে কী কষ্ট। কেউ শহরে পরিবার নিয়া থাকে। আবার কারো গ্রামে পরিবার শহর থেকে রুজি করে সেখানে টাকা পাঠাতে হয়।



১৩। খালি মতিঝিল



১৫। এদের মত কিছু ছেলেপেলে দেখি যুগান্তর গলিতে এক হাতে সিগারেট আর অন্য হাতে চায়ের কাপ হাতে নিয়ে আড্ডা দেয়। এদের মুখে মাস্ক থাকে না sad ।



১৬। এই লকডাউনে উনাদের গন্তব্য কোথায় কে জানে।



১৭। ফলের দোকান । ক্রেতা নাই বললেই চলে।



১৮। সব রকমের দোকানেই ক্রেতা নাই। বেচাকেনা না হলে উনাদের কী চলে sad



১৯। আমাদের ব্যস্ত শাপলা চত্বর।



২০। আমাদের শহর খালি এখন



২১। এটা সেনাকল্যাণ ভবনের সম্মুখ।



২২। আমাদের অফিসের সামনে।



সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:১০
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×